ঢাকা ১৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
প্রধানমন্ত্রীর কাছে 'এমপি মোশাররফকে মন্ত্রী হিসেবে পেতে' উপকূলের লাখো মানুষের দাবী প্যারিসে বাংলাদেশ প্রেসক্লাব ফ্রান্সের আত্মপ্রকাশ ও কমিটি গঠন অর্থের অভাবে স্বাস্থ্যসেবা থেকে কেউ বঞ্চিত হবে না: প্রধানমন্ত্রী স্মার্ট ফ্যামিলি কার্ডের বাইরে খোলাবাজারে নিত্যপণ্য বিক্রির পরিকল্পনা করছে টিসিবি ধানমন্ডি ৩২-এ শ্রদ্ধা জানাতে এসে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সক্রিয় সদস্য আটক একদিন ম্যানেজেই মিলবে টানা ৪ দিনের ছুটি নিউরোসায়েন্সেস হাসপাতালের ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গ্যাস-সংকটে স্বস্তি: সামিট-এক্সিলারেট চালু চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত বহাল ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পে নিহত ২, সুনামি সতর্কতা

ইসলামী ব্যাংকের স্থায়ী সাব-স্টাফদের পদোন্নতির দাবি.

#

নিজস্ব প্রতিবেদক

২৮ জুলাই, ২০২২,  3:59 PM

news image

বিশ্বসেরা ১০০০ ব্যাংকের তালিকায় দেশের একমাত্র ব্যাংক ‘ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড’। দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে এই ব্যাংকটি চল্লিশ বছরে পদার্পন করেছে। দেশে এবং আন্তর্জাতিক পর্যায়ে ব্যাংকটির সাফল্য ও স্বীকৃতি রয়েছে অনেক। গত বিশ বছর ধরে একটানা সর্বোচ্চ মুনাফা অর্জন করার সনদ রয়েছে ইসলামী ব্যাংকের ঝুঁড়িতে। পাহাড়সম এই সুনাম ও সাফল্যের পেছনে সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীর অক্লান্ত পরিশ্রম ও অবদান রয়েছে। কিন্তু ব্যাংকের সকল কার্যক্রম তথা সকল গ্রেডের নিয়োগ পদোন্নতি স্বাভাবিক থাকলেও সাব-স্টাফদের চলমান পদোন্নতি প্রক্রিয়া কোন কারণ ছাড়াই বন্ধ করে রাখা হয়েছে।

স্থায়ী সাব-স্টাফদের মধ্যে ছয় শতাধিক  স্নাতক ও স্নাকোত্তরসহ দেড় শতাধিক ব্যাংকিং ডিপ্লোমা পাস রয়েছেন। যারা পদোন্নতির আশায় এই পদে যোগদান করে সততা, নিষ্ঠা ও সুনামের সাথে কাজ করে যাচ্ছেন। সর্বশেষ ২০১৭ সালে এই পদ থেকে ৫৫ জনকে পদোন্নতি প্রদান করে এই গ্রেড থেকে চলমান পদোন্নতি প্রক্রিয়াটি কোন কারণ ছাড়াই বন্ধ করে রাখা হয়েছে। যখন যোগ্যতা সম্পন্ন অনেকেই পদোন্নতি বঞ্চিত রয়ে যায়। পরে যোগ্যতা সম্পন্ন সকলকে পরবর্তী গ্রেডে উন্নীত করার জন্য চেয়ারম্যান, এমডির নিকট বার বার লিখিত আবেদন জানিয়েও কোন লাভ হয়নি। তারা দায়িত্ব এড়ানোর জন্য একে অন্যের সাথে কথা বলতে বলেন। এভাবেই গত ৫ বছর ধরে বিষয়টি কোন সুরাহা করেনি ব্যাংক কর্তৃপক্ষ। ফলে এ নিয়ে সাব-স্টাফদের মধ্যে দিন দিন ক্ষোভের দানা বড় হচ্ছে। মাস্টার্স পাস কর্মচারীদের বেশ কয়েকজন মুক্তিযোদ্ধার সন্তান রয়েছেন উল্লেখ করে তারা বলেন, মুক্তিযোদ্ধার সন্তানদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। এমনকি বঞ্চিত করা হচ্ছে দক্ষ জনশক্তির অধিকার থেকেও। মানবিক ব্যাংকিংয়ের অগ্রপথিক ইসলামী ব্যাংক চল্লিশ বছরে পদার্পন উপলক্ষে যথাযথ কর্তৃপক্ষ বিষয়টির সুরাহা করবেন বলে আমাদের বিশ্বাস। নতুবা প্রয়োজনে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইব- এটি আমাদের প্রাণের দাবি।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম