ঢাকা ২৮ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম প্রতিরোধে জোরদার কার্যক্রম, চিকিৎসক সংকটেও থেমে নেই ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বিমানবন্দরে হারিয়ে যাওয়া শিশু আনসারদের সহায়তায় উদ্ধার অপরাধ ও মাদকমুক্ত সাতক্ষীরা গড়তে কঠোর অবস্থানে পুলিশ: খুলনা রেঞ্জ ডিআইজি ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক পাওয়ার ঘটনা তদন্ত চেয়ে হাইকোর্টে রিট ‘বাংলাদেশ-চীন অর্থনৈতিক অঞ্চল শিল্প বিপ্লব ও কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচন করবে’ হাম উপসর্গে আরও ৫ জনের মৃত্যু, মোট প্রাণহানি ৮২৫ সাতক্ষীরার আ.লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গ্রেপ্তার উগ্র ইসলামপন্থিদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল বুরকিনা ফাসো বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানি ভাতা বাড়ল ঢাকাসহ সারাদেশে ঝড়বৃষ্টি হতে পারে টানা ৫ দিন

ইসলামিক ফাউন্ডেশনের নতুন মহাপরিচালক রেজানুর রহমান

#

০৭ নভেম্বর, ২০২৪,  11:15 AM

news image

বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব মো. রেজানুর রহমানকে ইসলামিক ফাউন্ডেশনের নতুন মহাপরিচালক করা হয়েছে। বিদায়ী মহাপরিচালক ড. মুহা. বশিরুল আলমের স্থলাভিষিক্ত হচ্ছেন তিনি। বুধবার (৬ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ অধিশাখা থেকে এক বিজ্ঞপ্তিতে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে। জানা গেছে, মো. রেজানুর রহমান বিসিএস ১৭তম ব্যাচের এই কর্মকর্তা। তিনি ১৯৯৮ সালে প্রশাসন ক্যাডারে যোগ দিয়ে বিভিন্ন জেলায় সহকারী কমিশনার, নির্বাহী ম্যাজিস্ট্রেট, উপজেলায় সহকারী কমিশনার (ভূমি), উপজেলা নির্বাহী কর্মকর্তা, বিভিন্ন মন্ত্রণালয়-বিভাগে উপসচিব ও যুগ্মসচিব, দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক ও বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিবের দায়িত্ব পালন করেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম