ঢাকা ২২ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
চাঁদাবাজির অভিযোগ: মুচলেকা নিয়ে পরিবারের কাছে দেওয়া হলো এমপিপুত্রকে সাবেক এমপি আনার হত্যা মামলার আসামি শিমুলের জামিন স্থগিত ১৫ বছরের নিচে শিশুদের জন্য আরব আমিরাতে সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত করার আহ্বান প্রধানমন্ত্রীর দেশে স্বর্ণের দামে বড় লাফ ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গ নিয়ে আরও ১ শিশুর মৃত্যু বিশ্বে জ্বালানি উদ্বেগ বাড়লেও তেলের মজুতে স্বস্তিতে চীন নতুন মাদকের নীরব বিস্তার অস্ট্রিয়ার বিপক্ষে নিশ্চিন্তে জিতবে আর্জেন্টিনা, বলছে অপ্টা ইসরায়েলের যে কোনও হামলার জবাব দেওয়া হবে: হিজবুল্লাহ

ইসলামপুরে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ

#

নিজস্ব প্রতিনিধি

১০ এপ্রিল, ২০২২,  2:01 PM

news image

জামালপুরের ইসলামপুরে এক যুবকের বিরুদ্ধে গৃহবধূকে অস্ত্র ঠেকিয়ে ভয় দেখিয়ে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় শনিবার (০৯ এপ্রিল) মামলা করেছেন ভুক্তভোগী গৃহবধূ। ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মাজেদুর রহমান জানান, বুধবার রাতে ইসলামপুর পৌরসভার রৌহারকান্দা এলাকায় ঘটনাটি ঘটে। ওই গৃহবধূকে বাড়িতে একা পেয়ে অস্ত্র ধরে ভয় দেখিয়ে ও সন্তানকে হত্যার হুমকি দিয়ে ধর্ষণ করে পার্শ্ববর্তী দর্জিপাড়া এলাকার কামাল হোসেন (৩৫)।  ধর্ষণের পর বিষয়টি কাউকে না জানাতেও নানা ধরনের হুমকি-ধমকি দেয় কামাল। পরের দিন গৃহবধূ তার স্বামী ও পরিবারের সদস্যদের বিষয়টি জানায়। শনিবার তারা থানায় গিয়ে অভিযোগ দেয়। পরে ভুক্তভোগী নারী বাদী হয়ে মামলা করেন। অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম