ঢাকা ২৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভয়ংকর রূপে ডেঙ্গু, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচও’র সতর্কবার্তা পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণের পর সমাবর্তন ঘোষণার হিড়িক, কোন বিশ্ববিদ্যালয়ে কবে ককটেল ফোটালেই ৫ হাজার টাকা, যোগাযোগে ভারতীয় নম্বর: ডিবি মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য পুলিশের ১২ নির্দেশনা ট্রলারের ইঞ্জিন বিকল, উত্তাল সাগরে ১৮ জেলে পাঁচ দিন ধরে নিখোঁজ নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর ফিলিস্তিনিদের জন্য ১০০ মিলিয়ন ডলার সহায়তার অঙ্গীকার কানাডার

ইসরায়েল-ইরান সংঘাত: জরুরি বৈঠক ডেকেছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ

#

আন্তর্জাতিক ডেস্ক

১৯ জুন, ২০২৫,  6:57 PM

news image

চলমান ইসরায়েল-ইরান সংঘাত নিয়ে জরুরি বৈঠক ডেকেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। শুক্রবার (২০ জুন) স্থানীয় সময় সকাল ১০টায় নিউইয়র্কে এই বৈঠক অনুষ্ঠিত হবে। খবর: আল জাজিরার। প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের অনুরোধে এই বৈঠক হতে যাচ্ছে। ইরানের অনুরোধের প্রতি সমর্থন জানিয়েছে চীন, পাকিস্তান ও রাশিয়া। ইরানের অভিযোগ, এই বৈআইনি অভিযানে যুক্তরাষ্ট্রের সরাসরি জড়িত থাকার কারণে পরিস্থিতি বিপজ্জনকভাবে উত্তপ্ত হয়ে উঠেছে, যার অকাট্য প্রমাণ রয়েছে। এমন অভিযোগের পর ইরান নিরাপত্তা পরিষদের প্রতি বৈঠকের অনুরোধ জানায়। এর আগে, গত শুক্রবার (১৩ জুন) ইসরায়েল-ইরান সংঘাত ইস্যুতে জরুরি বৈঠক করে নিরাপত্তা পরিষদ। গত ১৩ জুন ইরানে আকস্মিক বিমান হামলা চালায় ইসরায়েল। ইরানের বেশ কিছু পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র স্থাপনা লক্ষ্য করে আঘাত হানে দেশটি। এর প্রতিক্রিয়ায় ইরানও ইসরায়েল লক্ষ্য করে শত শত ড্রোন ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ছুড়ে প্রতিশোধ নেয়। ছয়দিন ধরে পাল্টাপাল্টি হামলায় দুই দেশে বহু মানুষের প্রাণহানি ঘটেছে। ধ্বংস হয়েছে বহু স্থাপনা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম