ঢাকা ২৬ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মধ্যরাতে স্বাস্থ্যকেন্দ্রে শত শত মুখোশধারীর হামলা বাসে উচ্চ শব্দে গান বাজালেই গুনতে হবে শত শত ডলার সোনারগাঁয়ে মেঘনা নদীতে ট্রলার ডুবি: একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার, নিখোঁজ-১ জ্বালানি তেলের উত্তাপ বাজারে দেরিতে ডেঙ্গু পরীক্ষা করায় বাড়ছে ঝুঁকি মালয়েশিয়া সফর শেষে দেশে ফিরেছেন চিফ হুইপ জার্মানির সংসদের নিম্নকক্ষে জ্বালানি-কর ছাড়ের অনুমোদন ঘরের মাঠে ইতালিকে হারাল বেলজিয়াম এফবিআইয়ের হাজার হাজার এজেন্টের তথ্য চুরির দাবি হ্যাকার দলের জাতিসংঘ সফর শেষে নিউইয়র্ক ছাড়লেন প্রধানমন্ত্রী

ইসরায়েল–ফিলিস্তিন যুদ্ধবিরতির মেয়াদ বাড়ল

#

আন্তর্জাতিক ডেস্ক

২৮ নভেম্বর, ২০২৩,  5:02 PM

news image

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় হামাসের সাথে ইসরায়েলের যুদ্ধবিরতির মেয়াদ আরও দু’দিন বাড়ানো হয়েছে। সোমবার কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা চুক্তির মেয়াদ বৃদ্ধির এই ঘোষণা দেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় কাতারের পররাষ্ট্রমন্ত্রণালয়ের কর্মকর্তা মাজেদ আল-আনসারি হামাস-ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তির মেয়াদ বৃদ্ধির তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, গাজা উপত্যকায় মানবিক যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর চুক্তি হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, চলমান মধ্যস্থতার অংশ হিসেবে গাজা উপত্যকায় মানবিক যুদ্ধবিরতি অতিরিক্ত দু’দিনের জন্য বাড়ানোর একটি চুক্তি হয়েছে। চুক্তি অনুযায়ী, মঙ্গলবার এবং বুধবার ১০ জন করে— মোট ২০ জিম্মিকে মুক্তি দেবে হামাস।

এর বিনিময়ে দু’দিনে ইসরায়েলের কারাগারে বন্দী থাকা ৬০ ফিলিস্তিনি মুক্তি পাবেন। কাতারের ঘোষণার কিছুক্ষণ পরই চুক্তির মেয়াদ বৃদ্ধির তথ্য জানিয়ে বিবৃতি দিয়েছে গাজা উপত্যকার ক্ষমতাসীনগোষ্ঠী হামাস। এতে বলা হয়েছে, কাতার এবং মিশরের মধ্যস্থতায় ইসরায়েলের সাথে সাময়িক যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো হয়েছে। তবে চুক্তির শর্ত একই রয়েছে। এর আগে, মিশর, কাতার এবং যুক্তরাষ্ট্রের মধ্যস্থতাকারীরা গাজায় চারদিনের যুদ্ধবিরতি চুক্তির মেয়াদ বাড়াতে হামাস-ইসরায়েলি কর্তৃপক্ষের সাথে দফায় দফায় আলোচনা করেন। সোমবার প্রথম দফার চার দিনের যুদ্ধবিরতি চুক্তি শেষ হওয়ার আগে এই চুক্তি হতে পারে বলে মিশরের সরকারি একটি সূত্র ইঙ্গিত দিয়েছিল। সূত্র: আল জাজিরা, রয়টার্স, বিবিসি, সিএনএন, টাইমস অব ইসরায়েল

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম