ঢাকা ২৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভয়ংকর রূপে ডেঙ্গু, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচও’র সতর্কবার্তা পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণের পর সমাবর্তন ঘোষণার হিড়িক, কোন বিশ্ববিদ্যালয়ে কবে ককটেল ফোটালেই ৫ হাজার টাকা, যোগাযোগে ভারতীয় নম্বর: ডিবি মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য পুলিশের ১২ নির্দেশনা ট্রলারের ইঞ্জিন বিকল, উত্তাল সাগরে ১৮ জেলে পাঁচ দিন ধরে নিখোঁজ নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর ফিলিস্তিনিদের জন্য ১০০ মিলিয়ন ডলার সহায়তার অঙ্গীকার কানাডার

ইসরায়েলে হামলা শুরু ইরানের

#

আন্তর্জাতিক ডেস্ক

২২ জুন, ২০২৫,  5:19 PM

news image

ইসরায়েলের কেন্দ্রে এবং উত্তরাঞ্চলে হামলার সাইরেন বাজানো হয়েছে। টাইমস অব ইসরায়েলের লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলকে লক্ষ্য করে নতুন করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। পরবর্তী নোটিশ জারি না করা পর্যন্ত বাসিন্দাদের আশ্রয়কেন্দ্রে অবস্থান করতে বলা হয়েছে। ইরানের তিনটি প্রধান পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার পর তেহরান ইসরায়েলে নতুন করে আক্রমণ শুরু করল। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) বলেছে, তারা ইরান থেকে ইসরায়েলের দিকে আসা ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে। বার্তা সংস্থা রয়টার্স বলছে, জেরুজালেম ও তেল আবিবে বিস্ফোরণ হয়েছে। পুরো ইসরায়েলজুড়ে সতর্কতামূলক এলার্ট চালু হয়েছে।  তবে ইরানের কয়েকটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলে আঘাত হেনেছে- সেই সম্পর্কে এখন পর্যন্ত কোনও তথ্য পাওয়া যায়নি। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম