ঢাকা ২৬ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
পদ্মা নদীতে বাস পড়ে যাওয়ার ঘটনায় দুই নারীর লাশ উদ্ধার কর্মক্ষেত্রে যৌন হয়রানির শিকার ১৫ শতাংশ গণমাধ্যমকর্মী: জরিপ পাঠ্যবইয়ে ফুটবল-ক্রিকেট-দাবাসহ ৭ খেলা যুক্ত করার নির্দেশ দেশের ১৮ তম অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল দেশে জ্বালানির দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই: তথ্যমন্ত্রী ঈদ শেষে ফিরতি যাত্রায় নিরাপত্তায় জোর, অতিরিক্ত ভাড়া না নেওয়ার নির্দেশ প্রাথমিক বৃত্তি পরীক্ষার সূচি প্রকাশ, শুরু ১৫ এপ্রিল কক্সবাজারে বৈষম্যবিরোধী আন্দোলনের সাবেক সমন্বয়ক খোরশেদ আলম খুন রূপগঞ্জে স্বামীকে অস্ত্রের মুখে জিম্মি করে স্ত্রীকে ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার ২ জন লালমাইয়ে কুস্তি প্রতিযোগিতা চলাকালে মাঠে খেলোয়াড়ের মৃত্যু

ইসরায়েলে নেতানিয়াহুর জনপ্রিয়তায় ব্যাপক ধস: জরিপ

#

আন্তর্জাতিক ডেস্ক

৩১ জানুয়ারি, ২০২৪,  10:47 AM

news image

গাজা যুদ্ধের কারণে ইসরায়েলে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জনপ্রিয়তা ব্যাপকভাবে কমে গেছে। জরিপে এই তথ্য উঠে এসেছে। এতে বলা হয়েছে, নেতানিয়াহুর জনপ্রিয়তায় এতটাই ধস নেমেছে, যা এর আগে কখনওই হয়নি। ইসরায়েলি গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, নতুন জরিপে অংশ নেওয়া মাত্র ২৩ শতাংশ ইসরায়েলি জনগণ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে তার অবস্থানে (প্রধানমন্ত্রী পদে) থাকতে দেখতে চান। অন্যদিকে, ৪১ শতাংশ উত্তরদাতা বলেছেন তারা সাবেক প্রতিরক্ষামন্ত্রী বেনি গান্তজকে ক্ষমতায় দেখতে চান। প্রায় চার সপ্তাহ আগে চলতি মাসের শুরুন দিকে আরেকটি জরিপ হয়েছিল। তাতে দেখা গিয়েছিল- নেতানিয়াহুর পক্ষে সমর্থন ছিল প্রায় ২৯ শতাংশ। মাত্র এক মাসের ব্যবধানে ছয় শতাংশ জনসমর্থ হারিয়েছেন নেতানিয়াহু। জরিপে আরও বলা হয়, এই মুহূর্তে দেশটিতে নির্বাচন অনুষ্ঠিত হলে- নেতানিয়াহুর বিরোধী জোট ৬৮টি আসন পাবে। আর নেতানিয়াহু নেতৃত্বাধীন জোট পাবে ৪৭টি। অর্থাৎ তিনি (নেতানিয়াহু) আর প্রধানমন্ত্রী হতে পারবেন না। কারণ, প্রধানমন্ত্রী হওয়ার জন্য তিনি আর পর্যাপ্ত আসন পাবেন না। সূত্র: আল জাজিরা

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম