ঢাকা ২৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে প্রাণ হারাল আরও ৫ শিশু নেপালে ভয়াবহ পাহাড়ি ঢলে নিহত বেড়ে ২৮৯ দেশ ও জাতির কল্যাণে নিরপেক্ষভাবে কাজ করবো: রাষ্ট্রপতি বন্যা পরিস্থিতি নিয়ে বাংলাদেশ ও নেপালের পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ জুলাই সনদ বাস্তবায়নে বিরোধী দলের সহযোগিতা চাইলেন চিফ হুইপ শিক্ষা মন্ত্রণালয়ে সাপের হানা মুগ্ধ-সিদ্ধার্থই হত্যাকারী, ছাদে হত্যা করা হয় তিনজনকে: পুলিশ এক ট্রলারে ৮০ মণ ইলিশ, বিক্রি হলো ২০ লাখ টাকায় নবায়নযোগ্য জ্বালানিসহ বিভিন্ন খাতে চীনের সহযোগিতা বাড়বে: এলজিআরডি মন্ত্রী ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

ইসরায়েলের হামলায় গাজায় নিহত ৩৯ ফিলিস্তিনি

#

আন্তর্জাতিক ডেস্ক

৩০ সেপ্টেম্বর, ২০২৫,  10:53 AM

news image

ইসরায়েলি বাহিনী তাদের হামলা বাড়িয়ে দিয়েছেন গাজায়। এসব হামলায় সোমবার অন্তত ৩৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন। যুদ্ধবিরতির জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ২০ দফা পরিকল্পনা বর্তমানে হামাসের আলোচনাকারী দল পর্যালোচনা করছে। এমন সময়ই এসব হামলার ঘটনা ঘটেছে। গাজার বাসিন্দারা বলছেন, এ পরিকল্পনা নিয়ে বহু প্রশ্ন রয়ে গেছে—বিশেষ করে প্রস্তাবিত আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনী কেমন হবে, তা স্পষ্ট নয়। তবে এই পরিকল্পনাকে স্বাগত জানিয়েছে সৌদি আরব, জর্ডান, সংযুক্ত আরব আমিরাত, কাতার, মিসর, ইতালি, ফ্রান্স ও যুক্তরাজ্যসহ ফিলিস্তিনি কর্তৃপক্ষ। ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলের যুদ্ধ এখন পর্যন্ত গাজায় কমপক্ষে ৬৬ হাজার ৫৫ জনকে হত্যা করেছে এবং ১ লাখ ৬৮ হাজার ৩৪৬ জনকে আহত করেছে। ধারণা করা হচ্ছে, আরো হাজারো মানুষ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন। অন্যদিকে ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলায় ইসরায়েলে ১ হাজার ১৩৯ জন নিহত হন এবং প্রায় ২০০ জনকে বন্দী করে নিয়ে যাওয়া হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম