ঢাকা ২২ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
আসামি গ্রেপ্তার ও নিরাপত্তার দাবিতে পরিবারের সংবাদ সম্মেলন মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্বে সিলেটে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪ কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী রাষ্ট্রপতির বেতন-ভাতার বাইরে রয়েছে যেসব রাষ্ট্রীয় সুবিধা চিকিৎসা নিতে ভারতে গিয়ে লাশ হয়ে ফিরলেন সাজু, কলকাতায় রেবতীর শেষকৃত্য ঠাকুরগাঁও-১ আসন শূন্য ঘোষণা তথ্যমন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামকে মালদ্বীপের প্রেসিডেন্টের পাকিস্তানে বাড়ছে নারী ধূমপায়ী

ইসরায়েলের হাইফা শহরে ভবনের ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ার আশঙ্কা

#

আন্তর্জাতিক ডেস্ক

০৬ এপ্রিল, ২০২৬,  10:47 AM

news image

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের হাইফা শহরের একটি ভবন ধসে পড়ার পর সেখানে আটকা পড়া মানুষদের উদ্ধারে কাজ করছে উদ্ধারকারী দল। ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিসের এক কর্মকর্তার বরাতে ইসরায়েলের সংবাদমাধ্যম চ্যানেল ১২ জানায়, ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের কাছে পৌঁছাতে উদ্ধারকর্মীরা ‘আপ্রাণ চেষ্টা’ চালাচ্ছেন। যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলের উত্তরাঞ্চল বারবার আক্রান্ত হচ্ছে। এখন পর্যন্ত সেখানে যেসব জটিল পরিস্থিতির তৈরি হয়েছে, তার মধ্যে এটি অন্যতম। ইসরায়েলি অ্যাম্বুলেন্স সার্ভিসের তথ্যমতে, ইরানের ক্ষেপণাস্ত্রটি একটি পাঁচতলা ভবনে আঘাত হানে। এতে অন্তত ১১ জন আহত হয়েছেন, যাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। ইসরায়েলের সংবাদমাধ্যম ইয়েদিওথ আহরোনথ জানিয়েছে, চারজন নিখোঁজ রয়েছেন। আরও অনেকে ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। সূত্র: মিডল ইস্ট আই

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম