ঢাকা ২৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভয়ংকর রূপে ডেঙ্গু, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচও’র সতর্কবার্তা পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণের পর সমাবর্তন ঘোষণার হিড়িক, কোন বিশ্ববিদ্যালয়ে কবে ককটেল ফোটালেই ৫ হাজার টাকা, যোগাযোগে ভারতীয় নম্বর: ডিবি মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য পুলিশের ১২ নির্দেশনা ট্রলারের ইঞ্জিন বিকল, উত্তাল সাগরে ১৮ জেলে পাঁচ দিন ধরে নিখোঁজ নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর ফিলিস্তিনিদের জন্য ১০০ মিলিয়ন ডলার সহায়তার অঙ্গীকার কানাডার

ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল নিকারাগুয়া

#

আন্তর্জাতিক ডেস্ক

১২ অক্টোবর, ২০২৪,  5:03 PM

news image

মধ্যপ্রাচ্যে ‘ফ্যাসিস্ট’ ও ‘গণহত্যাকারী’ আচরণের অভিযোগে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল মধ্য আমেরিকার দেশ নিকারাগুয়া। স্থানীয় সময় শুক্রবার নিকারাগুয়ার কংগ্রেসে এ–সংক্রান্ত একটি প্রস্তাব পাস হয়। ওই প্রস্তাবে নিকারাগুয়ার প্রেসিডেন্ট ড্যানিয়েল ওর্তেগার প্রশাসনকে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে বলা হয়েছে। ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের নির্বিচার হামলার কারণে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে নিকারাগুয়া সরকার। এদিকে, নির্বিচার হামলা এখন শুধু ফিলিস্তিনের গাজায় নয়, লেবাননেও ছড়িয়েছে। ইয়েমেন, সিরিয়া ও ইরানে সংঘাত ছড়িয়ে পড়ার ঝুঁকি তৈরি করেছে। জানা গেছে, ইরানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে ড্যানিয়েল ওর্তেগার প্রশাসনের।  ৭ অক্টোবর গাজায় ইসরায়েলের নির্বিচার হামলার বর্ষপূর্তির পরপরই দেশটির সঙ্গে নিকারাগুয়ার কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার কথা জানা গেল। সূত্র: রয়টার্স, দ্য গার্ডিয়ান, আল-জাজিরা, টাইমস অব ইসরায়েল

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম