ঢাকা ২২ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
বিদায় আবদুস সাদেক: অবমূল্যায়ন আর আক্ষেপের এক অধ্যায়ের সমাপ্তি শিক্ষার পরিবেশ বজায় রাখতে স্কুল-কলেজের কমিটিগুলোকে ঢেলে সাজানো হচ্ছে অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেল না বাংলাদেশ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার সাবেক এমপি ও বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন আর নেই নজরুল বর্ষ পালনের সিদ্ধান্ত, প্রজ্ঞাপন জারি মালয়েশিয়ার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ইলিয়াস আলীকে অপহরণ করেছিলেন জিয়াউল আহসান: চিফ প্রসিকিউটর ২৩ জুনকে ঘিরে আইনশৃঙ্খলা বিঘ্ন করার চেষ্টাকারীরা ঝুঁকির মধ্যে পড়বে: র‌্যাব

ইসরায়েলের সঙ্গে অস্ত্র বাণিজ্য বন্ধ করলো স্লোভেনিয়া

#

আন্তর্জাতিক ডেস্ক

০৩ আগস্ট, ২০২৫,  10:51 AM

news image

ইউরোপীয় ইউনিয়নভুক্ত প্রথম দেশ হিসেবে ইসরায়েলে সব ধরনের অস্ত্র রপ্তানি, আমদানি ও পরিবহনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে স্লোভেনিয়া। এই সিদ্ধান্তের ফলে স্লোভেনিয়ার ভূখণ্ড দিয়ে ইসরায়েলমুখী কোনো সামরিক অস্ত্র ও সরঞ্জাম পরিবহন করা যাবে না। স্লোভেনিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, গাজার মানবিক বিপর্যয় ঠেকাতে ইউরোপীয় ইউনিয়ন নিজেই কার্যকর কোনো পদক্ষেপ নিতে পারছে না, যার পেছনে রয়েছে অভ্যন্তরীণ মতপার্থক্য ও ঐক্যহীনতা।  ওই বিবৃতিতে আরও বলা হয়, সংঘাতের কারণে তারা ২০২৩ সালের অক্টোবর মাস থেকেই ইসরায়েলে সামরিক অস্ত্র ও সরঞ্জাম রপ্তানির জন্য কোনো অনুমতিপত্র দেয়নি। গাজায় মানুষ মরছে, কারণ তাদের মানবিক সহায়তা ব্যবস্থা পরিকল্পিতভাবে অস্বীকার করা হচ্ছে। এমন পরিস্থিতিতে প্রত্যেক দায়িত্বশীল রাষ্ট্রের এগিয়ে আসা উচিত। এর আগে জুলাই মাসের শুরুতে স্লোভেনিয়া দুজন ইসরায়েলি মন্ত্রীকে দেশে অবাঞ্ছিত ঘোষণা করে। তাদের বিরুদ্ধে "ফিলিস্তিনিদের ওপর চরম সহিংসতা এবং গুরুতর মানবাধিকার লঙ্ঘনে উসকানি" এবং "গণহত্যামূলক বক্তব্যের" অভিযোগ আনা হয়েছিল। উল্লেখ্য, ২০২৪ সালের জুন মাসে স্লোভেনিয়ার সংসদ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার একটি ডিক্রি পাস করে। আয়ারল্যান্ড, নরওয়ে এবং স্পেনের মতো দেশগুলোর পদাঙ্ক অনুসরণ করে তারা এই পদক্ষেপ নিয়েছিল। সূত্র : আলজাজিরা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম