ঢাকা ২৯ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
অস্বাভাবিক লেনদেনে গোপালগঞ্জে লক্ষাধিক মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট বন্ধ পাকিস্তানের সঙ্গে বাণিজ্য বাড়াতে বাংলাদেশের নতুন পদক্ষেপ ‘জ্বালানি-সার কিনতে ২ থেকে ৩ গুণ দাম দিতে হচ্ছে বলে কোষাগারে চাপ পড়ছে’ ঢাকা ও চট্টগ্রামে দুটি নিউরোসায়েন্স সেন্টার স্থাপন করা হবে: স্বাস্থ্যমন্ত্রী বিদ্যুৎকেন্দ্রসহ বিপিডিবির সব গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ কলাপাড়ায় কার্যক্রম নিষিদ্ধ আ'লীগের নেতাকর্মীদের বসত বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেফতার ৮ সোহরাওয়ার্দী উদ্যান নয়, বিএনপির সমাবেশ হবে নয়াপল্টনে ইউপি নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে প্রস্তুত ইসি বালুবাহী ট্রাকচাপায় ভ্যানচালকসহ নিহত ২ ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

ইসরায়েলি হামলায় গাজায় নিহত ১৪৩, লেবাননে ৭৭

#

আন্তর্জাতিক ডেস্ক

৩০ অক্টোবর, ২০২৪,  4:53 PM

news image

ইসরায়েলি বর্বর হামলায় ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে আরও প্রায় দেড়শ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া লেবাননে ইসরায়েলি সামরিক বাহিনীর হামলায় আরও ৭৭ নিহত হয়েছেন। খবর আল জাজিরা'র।খবরে বলা হয়েছে, মঙ্গলবার গাজা ভূখণ্ডজুড়ে ইসরায়েলি হামলায় কমপক্ষে ১৪৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে মেডিকেল সূত্র জানিয়েছে। যার মধ্যে কেবল উত্তর গাজায় নিহত হয়েছেন ১৩২ জন। এতে করে গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে ৪৩ হাজার ৬১ জনে পৌঁছেছে বলে মঙ্গলবার অবরুদ্ধ এই ভূখণ্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। এছাড়া এক বছরেরও বেশি সময় চলা এই হামলায় আহত হয়েছেন আরও লক্ষাধিক ফিলিস্তিনি। এদিকে ইসরায়েলি বিমান হামলায় উত্তর গাজার বেইট লাহিয়ায় একটি পাঁচ তলা আবাসিক ভবন ধ্বংস হয়ে গেছে। এতে শিশুসহ বহু মানুষ নিহত হয়েছেন এবং আরও অনেকে আহত হয়েছেন। হামলা হওয়া ওই আবাসিক ভবনটিতে বাস্তুচ্যুত অনেক পরিবার আশ্রয় নিয়েছিল। অন্যদিকে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, মঙ্গলবার সারাদেশে ইসরায়েলের বর্বর হামলায় কমপক্ষে ৭৭ জন নিহত হয়েছেন। এর মধ্যে দক্ষিণাঞ্চলীয় শহর সারাফান্দে নিহত হয়েছেন ১০ জন। যাদের বেশিরভাগই নারী এবং শিশু।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম