ঢাকা ২৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভয়ংকর রূপে ডেঙ্গু, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচও’র সতর্কবার্তা পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণের পর সমাবর্তন ঘোষণার হিড়িক, কোন বিশ্ববিদ্যালয়ে কবে ককটেল ফোটালেই ৫ হাজার টাকা, যোগাযোগে ভারতীয় নম্বর: ডিবি মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য পুলিশের ১২ নির্দেশনা ট্রলারের ইঞ্জিন বিকল, উত্তাল সাগরে ১৮ জেলে পাঁচ দিন ধরে নিখোঁজ নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর ফিলিস্তিনিদের জন্য ১০০ মিলিয়ন ডলার সহায়তার অঙ্গীকার কানাডার

ইসরায়েলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত

#

আন্তর্জাতিক ডেস্ক

১৭ সেপ্টেম্বর, ২০২৪,  5:36 PM

news image

গাজা উপত্যকাজুড়ে গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় আরও ৩৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন বহু ফিলিস্তিনি। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) ফিলিস্তিনের সিভিল ডিফেন্সের বরাত দিয়ে আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উল্লেখ করা হয়। খবরে বলা হয়েছে, ইসরায়েলি হামলায় গাজা শহরে তিন ফিলিস্তিনি নিহত হয়েছেন। পুরো গাজায় গত ২৪ ঘণ্টার হামলায় ৩৮ জন নিহত হয়েছেন। হতাহতের সংখ্যা আরও বাড়তে ধ্বংসস্তূপের নিচে অনেক দেহ চাপা পড়ে আছে স্থানীয় লোকজন ও উদ্ধারকর্মীরা হতাহতদের উদ্ধারে ধ্বংসস্তূপ সরানোর কাজ শুরু করেছেন। এর আগে গত অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামলা চালায় হামাস। নজিরবিহীন এ হামলার প্রতিক্রিয়ায় গাজায় হামলা শুরু করে ইসরায়েল। ফিলিস্তিনের অবরুদ্ধ ভূখণ্ডটিতে ইসরায়েলের সামরিক অভিযান শুরুর পর থেকে কয়েক লাখ বাস্তুচ্যুত ফিলিস্তিনি খান ইউনিসে পালিয়ে গেছে। ১১ মাসেরও বেশি সময় ধরে চালানো ইসরাইলি হামলায় ইতোমধ্যে ৪১ হাজার ২২৬ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ৯৫ হাজার ৪১৩ ফিলিস্তিনি। হামলার পর বিভিন্ন ভবনের ধ্বংসস্তূপে চাপা পড়া অনেকেই নিখোঁজ হয়েছেন। তারা মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম