ঢাকা ০১ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
অনৈতিক প্রস্তাবে অতিষ্ঠ হয়ে রুমমেটকে ৭ টুকরা, পুলিশের লোমহর্ষক বর্ণনা হরমুজ প্রণালি বন্ধ, যে প্রভাব পড়বে বলছেন বিশ্লেষকেরা ব্যবসায়ীর বাসায় গুলির ঘটনায় জড়িতদের ‘চিহ্নিত করা গেছে’ করাচিতে মার্কিন কনস্যুলেটের কাছে বিক্ষোভ-সংঘর্ষে নিহত অন্তত ৯ মধ্যপ্রাচ্যে যুদ্ধ: প্রবাসীদের খোঁজখবর নিলেন প্রধানমন্ত্রী সারা দেশে ৯৭৩ শিক্ষাপ্রতিষ্ঠানে অনিয়ম, তালিকা প্রকাশ ইরানে প্রাথমিক বিদ্যালয়ে হামলায় নিহত বেড়ে ১৪৮ নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি অর্থমন্ত্রী রিজিকের সঙ্গে শেষ দেখা হলো না মা ইকরার এবার প্রতিরক্ষামন্ত্রী ও সেনাপ্রধান নিহতের তথ্য নিশ্চিত করল ইরান

ইসরায়েলি আগ্রাসনের বিপক্ষে সোচ্চার হয়েছেন যে ইহুদিরা

#

আন্তর্জাতিক ডেস্ক

২৪ অক্টোবর, ২০২৩,  10:44 AM

news image

এবার গাজায় ইসরায়েলি আগ্রাসনের বিপক্ষে দাঁড়িয়েছেন ইউরোপে বসবাস করা ইহুদিদের একটা অংশ। ইহুদি গায়ক জোনাথন ওফির তাদেরই একজন। তিনি অবশ্য ইসরায়েলে চালানো হামাসের হামলারও নিন্দা জানিয়েছেন। ওফির বলেছেন, হামাসের এই হামলাই গাজায় বড় আকারের গণহত্যা চালানোর ব্যাপারে ইসরায়েলকে সবুজ সংকেত দিয়েছে। ইসরায়েলে হামাসের হামলায় ১৪শ' মানুষের প্রাণ গেছে। তার জবাবে গাজায় চালানো পাল্টা ইসরায়েলি হামলায় অন্তত ৫১শ' ফিলিস্তিনি নিহত হয়েছে। একটি ফিলিস্তিনি এনজিও দাবি করেছে, প্রতি ১৫ মিনিটে ইসরায়েলি হামলায় গাজায় একটি শিশু প্রাণ হারাচ্ছে।

ওফির ইসরালে জন্মগ্রহণ করলেও বর্তমানে বাস করছেন ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে। তিনি ফিলিস্তিনে ইসরায়েলের আগ্রাসনের বিপক্ষে লড়ছেন। তিনি গাজায় চলমান ইসরায়েলি সহিংসতার বিরুদ্ধে কঠোর অবস্থা নিয়েছে। গায়ক ওফিরের দাবি, ‌‘ইসরায়েল ইহুদিদের জাতীয় সম্পদ বলে দাবি করছে এবং এটাকে তারা অস্ত্রায়িত করছে।...তারা আমাদেরকে (ইহুদিদের) মানবঢাল হিসেবে ব্যবহার করছে। আর এই হাতিয়ার কাজে লাগিয়েই তারা ফিলিস্তিনে দমন-পীড়ন চালাচ্ছে। জাতিগত নিধন করছে, অবরুদ্ধ করে রাখছে এবং গণহত্যা চালাচ্ছে।’

নামা ফারজোন জেরুজালেমে বেড়ে উঠেছেন। তবে তিনি নিজেকে দাবি করেন জায়নবাদ-বিরোধী ইহুদি হিসেবে। ২০০১ সালে তিনি ইসরায়েল ত্যাগ করেন। স্পেনে বাস করা নামা বলেছেন, আমি ইসরায়েল ছেড়েছি কারণ আমি ইহুদি হিসেবে আলাদা সুবিধা পাচ্ছি বর্ণবাদী রাষ্ট্রে এটা আমি মেনে নিতে পারছিলাম না। তিনি আরো জানিয়েছেন, তার ফিলিস্তিনি সহ-নাগরিকদের ওপর ইসরায়েলি দখলদারিত্ব ও বৈষম্যমূলক আচরণ তাকে ক্ষুব্ধ করে। তিনিও মনে করেন হামাসের হামলা ইসরায়েলক নতুন করে গাজায় গণহত্যা চালানো  সুযোগ করে দিয়েছে।-সূত্র: আল জাজিরা

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম