ঢাকা ২৬ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভয়ংকর রূপে ডেঙ্গু, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচও’র সতর্কবার্তা পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণের পর সমাবর্তন ঘোষণার হিড়িক, কোন বিশ্ববিদ্যালয়ে কবে ককটেল ফোটালেই ৫ হাজার টাকা, যোগাযোগে ভারতীয় নম্বর: ডিবি মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য পুলিশের ১২ নির্দেশনা ট্রলারের ইঞ্জিন বিকল, উত্তাল সাগরে ১৮ জেলে পাঁচ দিন ধরে নিখোঁজ নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর ফিলিস্তিনিদের জন্য ১০০ মিলিয়ন ডলার সহায়তার অঙ্গীকার কানাডার

ইসরায়েলকে শান্ত রাখতে চাইছে ফ্রান্স-জার্মানি ও যুক্তরাজ্য

#

আন্তর্জাতিক ডেস্ক

১৬ এপ্রিল, ২০২৪,  5:04 PM

news image

ইসরায়েলের পশ্চিমা মিত্ররা দেশটিকে সংযত থাকার আহ্বান জানিয়েছে। ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রঁন, জার্মানির পররাষ্ট্রমন্ত্রী আন্নলেনা বায়েরবক ও যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরন সোমবার ইসরায়েলের প্রতি ইরানের সঙ্গে সংঘাত বৃদ্ধি থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন। ইরানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রেখে চলা রাশিয়াও সংযত থাকার পরামর্শ দিয়ে বলেছে, সংঘাত আরও বাড়লে তা ‘কারও স্বার্থের’ জন্য ভালো হবে না। চীনের পররাষ্ট্রমন্ত্রীও ইসরায়েলকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। তবে সোমবার বিকালে ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভার বৈঠকের আগে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর একজন মুখপাত্র বলেন, দেশের জনগণকে কীভাবে সুরক্ষা দেওয়া হবে, সে সিদ্ধান্ত ইসরায়েলই নেবে। এদিকে, ফরাসি প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাখোঁ ও ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরন তেহরানের এ হামলার জাবাব দিতে কঠোরভাবে নিষেধ করেছেন নেতানিয়াহু প্রশাসনকে। তারা জানান, মধ্যপ্রাচ্যে আর কোনো নতুন সংঘাত দেখতে চায় না তাদের দেশ। গণমাধ্যমে ফরাসি প্রেসিডেন্ট জানান, সংঘাত এড়িয়ে চলার জন্য সম্ভাব্য সব কিছুই করবে ফ্রান্স। এ সময় ইসরায়েলকে ইরানে পাল্টা হামলা না চালানোর জন্য পরামর্শ দেওয়ার চেষ্টা করবেন বলেও জনান ম্যাখোঁ। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী জানান, ইরানের হামলার জবাব না দিয়ে গাজায় সম্ভাব্য যুদ্ধবিরতির ওপর নিবিষ্ট থাকা উচিত তেলআবিবের। ইসরায়েলিরা যদি প্রতিক্রিয়া দেখাতে চায় তাহলে তারা সঠিক ভাবছে, তবে এ ধরনের পদক্ষেপ কেবল সংঘাতকে আরও বাড়িয়ে তুলব। সূত্র : বিবিসি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম