ঢাকা ২৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভয়ংকর রূপে ডেঙ্গু, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচও’র সতর্কবার্তা পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণের পর সমাবর্তন ঘোষণার হিড়িক, কোন বিশ্ববিদ্যালয়ে কবে ককটেল ফোটালেই ৫ হাজার টাকা, যোগাযোগে ভারতীয় নম্বর: ডিবি মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য পুলিশের ১২ নির্দেশনা ট্রলারের ইঞ্জিন বিকল, উত্তাল সাগরে ১৮ জেলে পাঁচ দিন ধরে নিখোঁজ নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর ফিলিস্তিনিদের জন্য ১০০ মিলিয়ন ডলার সহায়তার অঙ্গীকার কানাডার

ইসরায়েলে কিছু অস্ত্র রপ্তানি স্থগিত করছে যুক্তরাজ্য

#

আন্তর্জাতিক ডেস্ক

০৩ সেপ্টেম্বর, ২০২৪,  4:59 PM

news image

ইসরায়েলের অস্ত্র রপ্তানির ৩৫০টি লাইসেন্সের মধ্যে ৩০টি স্থগিত করেছে যুক্তরাজ্য। রপ্তানিকৃত এসব অস্ত্র আন্তর্জাতিক মানবিক আইনের গুরুতর লঙ্ঘনে ব্যবহার হতে পারে এমন স্পষ্ট ঝুঁকির কথা উল্লেখ করে এই সিদ্ধান্ত নিয়েছে ব্রিটিশ সরকার। সোমবার (২ সেপ্টেম্বর) পার্লামেন্টে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি বলেছেন, এই আংশিক নিষেধাজ্ঞার মধ্যে গাজায় বর্তমান সংঘাতে হামাসের বিরুদ্ধে ব্যবহার করা যেতে পারে এমন অস্ত্রকে নিশানা করা হয়েছে। তবে আধুনিক যুদ্ধবিমান এফ-৩৫-এর খুচরা যন্ত্রাংশ অন্তর্ভুক্ত করা হয়নি। তিনি জানান, ইসরায়েলে অস্ত্র রপ্তানির লাইসেন্স স্থগিতের সিদ্ধান্ত ঢালাওভাবে কোনো নিষেধাজ্ঞা বা অস্ত্র অবরোধ নয়। আন্তর্জাতিক আইন অনুসারে ইসরায়েলের আত্মরক্ষার অধিকারকে সমর্থন অব্যাহত রেখেছে যুক্তরাজ্য। এদিকে যুক্তরাজ্যের এই সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাৎজ এক বিবৃতিতে বলেছেন, অস্ত্র রপ্তানি সংক্রান্ত সিদ্ধান্তসহ ব্রিটিশ সরকারের নেয়া সিরিজ সিদ্ধান্তে হতাশ তার দেশ। তাদের এই পদক্ষেপ ফিলিস্তিনি গোষ্ঠী হামাস এবং তাদের পৃষ্ঠপোষক ইরানের কাছে একটি খুবই সমস্যাযুক্ত বার্তা পাঠাচ্ছে। সূত্র: আলজাজিরা

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম