ঢাকা ২৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভয়ংকর রূপে ডেঙ্গু, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচও’র সতর্কবার্তা পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণের পর সমাবর্তন ঘোষণার হিড়িক, কোন বিশ্ববিদ্যালয়ে কবে ককটেল ফোটালেই ৫ হাজার টাকা, যোগাযোগে ভারতীয় নম্বর: ডিবি মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য পুলিশের ১২ নির্দেশনা ট্রলারের ইঞ্জিন বিকল, উত্তাল সাগরে ১৮ জেলে পাঁচ দিন ধরে নিখোঁজ নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর ফিলিস্তিনিদের জন্য ১০০ মিলিয়ন ডলার সহায়তার অঙ্গীকার কানাডার

ইসরায়েলি হামলায় গাজায় মৃতের সংখ্যা প্রায় সাড়ে ৩৯ হাজার

#

আন্তর্জাতিক ডেস্ক

০৩ আগস্ট, ২০২৪,  4:46 PM

news image

গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর অভিযানে আরও ৩৫ জন নিহত হয়েছে, সেই সঙ্গে আহত হয়েছেন ৫৫ জন। শুক্রবার এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। বিবৃতিতে বলা হয়েছে, “ইসরায়েলি বাহিনীর গত ২৪ ঘণ্টার বোমা হামলায় নিহত ও আহত হয়েছেন তারা। তবে হতাহতের সংখ্যা আরও বেশি। কারণ ধ্বংসস্তূপের নিচে অনেকেই চাপা পড়েছেন। চাপা পড়েছেন তাদেরকে গণনার মধ্যে ধরা হয়নি।” স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, গত প্রায় ১০ মাসের অভিযানে গাজায় মোট নিহত হয়েছেন ৩৯ হাজার ৪৮০ জন এবং আহত হয়েছেন ৯১ হাজার ১২৮ জন। গত বছর অভিযান শুরুর পর থেকে গাজায় যুদ্ধবিরতি ঘোষণার দাবি জানিয়ে আসছে জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়। কাতার, মিসর ও যুক্তরাষ্ট্র যুদ্ধের শুরু থেকে মধ্যস্থতা করে আসছে ইসরায়েল ও হামাসের মধ্যে। এই তিন দেশের তৎপরতাতেই গত নভেম্বরে এক সপ্তাহের অস্থায়ী বিরতিতে সম্মত হয়েছিল ইসরায়েল ও হামাস। তারপর চলতি বছরের শুরু থেকে গাজায় স্থায়ী যুদ্ধবিরতির জন্য তৎপরতা চালাচ্ছে তিন দেশ; কিন্তু এখন পর্যন্ত এক্ষেত্রে তেমন কোনো অগ্রগতি দৃশ্যমান হচ্ছে না।

সূত্র : আনাদোলু এজেন্সি

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম