ঢাকা ১৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ৮ শিশুর মৃত্যু শিক্ষকদের অবসরের টাকা পেতে অফিসে অফিসে ঘুরতে হবে না: প্রধানমন্ত্রী ডারউইন টেস্ট: ঐতিহাসিক জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ দাম কমার পরদিনই স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২১৫৮ টাকা কালিয়াকৈরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার যেভাবে গৃহবধূ থেকে আপসহীন নেত্রী হয়ে ওঠেন খালেদা জিয়া প্রধানমন্ত্রীর কাছে 'এমপি মোশাররফকে মন্ত্রী হিসেবে পেতে' উপকূলের লাখো মানুষের দাবী প্যারিসে বাংলাদেশ প্রেসক্লাব ফ্রান্সের আত্মপ্রকাশ ও কমিটি গঠন অর্থের অভাবে স্বাস্থ্যসেবা থেকে কেউ বঞ্চিত হবে না: প্রধানমন্ত্রী স্মার্ট ফ্যামিলি কার্ডের বাইরে খোলাবাজারে নিত্যপণ্য বিক্রির পরিকল্পনা করছে টিসিবি

ইসকন নিষিদ্ধের আবেদন নিয়ে যা বললেন অ্যাটর্নি জেনারেল

#

২৭ নভেম্বর, ২০২৪,  2:21 PM

news image

রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারীকে জামিন নামঞ্জুর করা নিয়ে সারা দেশে আলোচনা-সমালোচনার মধ্যে ইসকনকে নিষিদ্ধ চেয়ে হাইকোর্টে আবেদন করেছেন একজন আইনজীবী। এ আবেদনের পরিপ্রেক্ষিতে রাষ্ট্রপক্ষের মতামত জানতে জরুরি ভিত্তিতে অ্যাটর্নি জেনারেলকে ডেকে পাঠান আদালত। এ সময় হাইকোর্ট বলেন, ‘এরা কারা? এদের পরিচয় কী?’ আজ বুধবার বিচারপতি ফারাহ মাহবুবের হাইকোর্ট বেঞ্চে পত্রিকাসহ আবেদন করেন আইনজীবী। আবেদনে গতকালের প্রসঙ্গ তুলে ধরা হয়। বিষয়টি নিয়ে অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান এখনই কোনো সিদ্ধান্ত না নিতে আদালতকে অনুরোধ করেন। তিনি বলেন, ‘সরকার এরই মধ্যে ব্যবস্থা নেওয়া শুরু করেছে। সরকারের কাছে এটি এখন এক নম্বর এজেন্ডা।’

এ সময় হাইকোর্ট বলেন, ‘এরা কারা? এদের পরিচয় কি?’

আদালত আরও বলেন, ‘চট্টগ্রাম-রংপুরে এসব কী শুরু হয়েছে?’

এ সময় অ্যাটর্নি জেনারেল বলেন, ‘এ বিষয়ে কাজ শুরু হয়েছে।’

পরে হাইকোর্ট বিকেলের মধ্যে ইসকনের বিষয়ে জানাতে বললে অ্যাটর্নি জেনারেল এক দিন সময় চান। আদালত বৃহস্পতিবারের মধ্যে প্রতিবেদন দিতে বলেন।

কোনোভাবেই যেন আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি না ঘটে সেদিকে খেয়াল রাখতেও বলেন হাইকোর্ট।

বিষয়টি নিয়ে পরে গণমাধ্যমকে বিস্তারিত জানান অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।

উল্লেখ্য, জাতীয় পতাকার অবমাননার ঘটনায় করা রাষ্ট্রদ্রোহ মামলায় গত ২৫ নভেম্বর বিকেলে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারীকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। ওইদিন রাতেই কড়া নিরপত্তায় তাকে চট্টগ্রামে নেওয়া হয়। পরদিন মঙ্গলবার দুপুরে তাকে চট্টগ্রাম মেট্রোপলিটন-৬ এর কাজী শরিফুল ইসলামের আদালতে তোলা হলে রাষ্ট্রদ্রোহের মামলায় জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। এ ঘটনার প্রতিবাদে ও চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তির দাবিতে আন্দোলনকারীদের হামলায় আইনজীবী সাইফুল ইসলাম আলিফ নিহত হন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম