ঢাকা ০৬ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
বিমান বাংলাদেশের প্রধান কার্যালয়ে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা নওগাঁয় যানবাহনের কালো ধোঁয়া পরীক্ষা, আইনগত ব্যবস্থা নেওয়ার মতো কিছু পাওয়া যায়নি জামদানি শাড়ি ও খোঁপায় বেলি ফুলের সাজে নজর কাড়লেন মায়াবতী পূর্ণিমা বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি নিয়ে বিশ্বব্যাংকের প্রতিবেদন জাতিসংঘে ভাষণ দেওয়ায় প্রধানমন্ত্রীকে মন্ত্রিসভার অভিনন্দন এবার এশিয়ার বাজারও দখলে নিতে যাচ্ছে বাংলাদেশ, রপ্তানির জোয়ার ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে চার নতুন বিষয়: শিক্ষামন্ত্রী লটারিতে বদলি, ১৮ সাব-রেজিস্ট্রারের তালিকা প্রকাশ এলপিজি নির্ধারিত মূল্যে বিক্রি নিশ্চিত করতে ডিসিদের আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ ভারতে পালিয়ে যাওয়ার সময় হত্যা মামলার প্রধান আসামি ধরা

ইলিশের দাম নিয়ন্ত্রণ আমাদের এখতিয়ারে নেই : প্রাণিসম্পদ মন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

১১ অক্টোবর, ২০২৩,  6:19 PM

news image

ইলিশের দাম নিয়ন্ত্রণ মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের এখতিয়ারে নেই বলে দাবি করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম। তিনি বলেন, ইলিশের দাম নিয়ন্ত্রণে বাণিজ্য মন্ত্রণালয় ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কার্যকর পদক্ষেপ দরকার।বুধবার (১১ অক্টোবর) প্রধান প্রজনন মৌসুমে ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৩’ বাস্তবায়ন উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। শ ম রেজাউল করিম বলেন, ইলিশ এখন শুধু আমাদের জাতীয় সম্পদই নয়, এটি এখন কূটনীতির অংশে পরিণত হয়েছে। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে দুর্গাপূজায় সীমিত পরিসরে ইলিশ রপ্তানি হয়ে থাকে, যা তাদের কাছে আমাদের ভাবমূর্তি উজ্জ্বল করছে এবং দুই দেশের বাণিজ্যিকসহ কূটনৈতিক সম্পর্ক উন্নয়নে সহায়ক ভূমিকা পালন করছে। তিনি বলেন, গত চার বছরে ভারতে ৫ হাজার ৫৪১ টন ইলিশ রপ্তানি হয়েছে। যা মোট ইলিশ উৎপাদনের মাত্র দশমিক ৫ ভাগেরও কম। যা থেকে আয় হয়েছে ৪৩৯ হাজার কোটি টাকা। প্রাণিসম্পদ মন্ত্রী আরও জানান, সর্বশেষ ২০২৩-২৪ অর্থবছরে বাণিজ্য মন্ত্রণালয় ৩ হাজার ৯৫০ টন ইলিশ ভারতে রপ্তানির অনুমোদন দিয়েছে। এরমধ্যে গত ১০ অক্টোবর পর্যন্ত ৬০৯ টন ইলিশ ভারতে রপ্তানি হয়েছে, যা থেকে আয় হয়েছে প্রায় ৬৮ কোটি ২০ লাখ টাকা।সংবাদ সম্মেলনে মন্ত্রণালয়ের সচিব ড. নাহিদ রশীদ, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক খন্দকার মাহবুবুল হকসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম