ঢাকা ২৬ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৯ শিশুর মৃত্যু ডিএনসিসি'র উদ্যোগে ২৮ জুন অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ভূমিকম্পের আঘাতের পর ভেনেজুয়েলায় ২০টির বেশি আফটারশক রামিসা ধর্ষণ-হত্যা: আসামি পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ ভিসা নিয়ে সুখবর দিলেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ‘৫০ বছরে আ.লীগের ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ’ তিস্তা ব্যবস্থাপনায় বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস চীনের প্রচলিত বাজেটের মডেলকে পরিবর্তন করার চেষ্টা করেছি: অর্থমন্ত্রী দেশে প্রায় ৮২ লাখ মানুষ মাদক ব্যবহার করছে ৪৩তম বিসিএস: নন ক্যাডারের ফল পুনরায় প্রকাশের নির্দেশ

ইলিশা-১ কূপের তৃতীয় স্তরেও গ্যাসের সন্ধান

#

নিজস্ব প্রতিনিধি

১৫ মে, ২০২৩,  4:43 PM

news image

ভোলার ইলিশা গ্যাস ফিল্ডের ১ নম্বর কূপের তৃতীয় স্তরেও গ্যাসের সন্ধান পেয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স)। এর আগে কূপটির প্রথম ও দ্বিতীয় স্তরে গ্যাসের সন্ধান পায় প্রতিষ্ঠানটি। সোমবার (১৫ মে) সকালে আগুন জ্বালিয়ে শেষ ধাপের গ্যাস পরীক্ষার কাজ শুরু করে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাপেক্স। বাপেক্স জানায়, ভোলার ইলিশা গ্যাস ফিল্ডের ১ নম্বর কূপ খনন শেষে তৃতীয় স্তরেও গ্যাসের সন্ধান পাওয়া গেছে। প্রতিদিন এ কূপ থেকে ২ কোটি ২০ লাখ ঘনফুট গ্যাস উত্তোলন করা যাবে। এর আগে, গত ৮ মার্চ ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিয়া ইউনিয়নের মালের হাট এলাকায় ‘ইলিশা-১’ কূপ খননকাজ শুরু করে রাশিয়ান প্রতিষ্ঠান গ্যাজপ্রম। ৩ হাজার ৪৩৬ মিটার গভীরে গ্যাসের সন্ধান পেলে ২৪ এপ্রিল প্রথম স্তরের খননকাজ শেষ করা হয়। প্রথম স্তরের সফলতার পর রোববার (৭ মে) দ্বিতীয় স্তরেও মেলে গ্যাসের সন্ধান। বাপেক্স জানিয়েছে, প্রাথমিকভাবে এ কূপে ১৮০ থেকে ২০০ বিসিএফ ঘনফুট গ্যাসের মজুত রয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম