ঢাকা ২৪ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
টঙ্গীতে দফায় দফায় সংঘর্ষ, পুলিশ বক্সে আগুন হামের উপসর্গে আরও ৯ মৃত্যু বর্ণাঢ্য ও বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে উদ্বোধন করা হয়েছে "ডিএনসিসি কাপ-২০২৬" ফুটবল টুর্নামেন্ট শেখ হাসিনার এয়ারক্রাফট চাওয়ার ঘটনা নজিরবিহীন ও হাস্যকর: চিফ প্রসিকিউটর স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নভেম্বর-ডিসেম্বর-জানুয়ারি নিয়ে শংকার কারণ নেই, জানালো এসআরবি জিয়াউল আহসানের বিরুদ্ধে মামলার যুক্তিতর্কে উঠে এল গুম-হত্যার নৃশংস বর্ণনা আরব আমিরাতে বাস-ট্রাকের ভয়াবহ সংঘর্ষ, নিহত ১১ বিজয়ের মাসে দেশকে নিরাপদ রাখতে অতন্দ্র প্রহরীর মতো কাজ করব: ইশরাক দুর্বল ব্যাংক পুনর্গঠনে চার বছরের পরিকল্পনা বাংলাদেশ ব্যাংকের

ইরানে ৬ জনের মৃত্যুদণ্ড কার্যকর

#

আন্তর্জাতিক ডেস্ক

০৫ অক্টোবর, ২০২৫,  4:45 PM

news image

ইরান ছয়জন বন্দিকে ফাঁসি দিয়েছে, যাদের বিরুদ্ধে অভিযোগ ছিল দেশটির তেলসমৃদ্ধ দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ইসরায়েলের হয়ে হামলা চালানোর। শনিবার তাদের ফাঁসি কার্যকর করা হয়। মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজ এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। খবরে বলা হয়, ইরানের পক্ষ থেকে দাবি করা হয়েছে, মৃত্যুদণ্ডপ্রাপ্তরা পুলিশ ও নিরাপত্তা সদস্যদের হত্যা এবং খুজেস্তান প্রদেশের খোররামশাহর শহরে একাধিক বোমা হামলার পরিকল্পনার সঙ্গে যুক্ত ছিল। রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত এক সাক্ষাৎকারে অভিযুক্তদের একজন হামলার বিবরণ দিয়েছে বলেও জানানো হয়। ফরাসি বার্তা সংস্থা এএফপি বলছে, ইরানের বিচার বিভাগ তাদের মিজান ওয়েবসাইটে জানিয়েছে, যে ছয়জনের ফাঁসি কার্যকর করা হয়েছে তারা ‘বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী’। সাম্প্রতিক বছরগুলোতে তারা খুজেস্তান প্রদেশে নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে ধারাবাহিকভাবে সশস্ত্র হামলা, বিশেষ করে বোমা হামলা চালিয়েছিল। শনিবার ভোরে তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। মৃত্যুদণ্ডপ্রাপ্তদের পরিচয় ও তাদের গ্রেফতারের সময় তাৎক্ষণিকভাবে দেশটির সরকার জানায়নি। মিজান ওয়েবসাইটে জানানো হয়েছে, দণ্ডপ্রাপ্তরা এর আগে ২০১৮ ও ২০১৯ সালে দুই পুলিশ কর্মকর্তা এবং আধাসামরিক বাহিনী বাসিজ-এর দুই সদস্যসহ চারজন নিরাপত্তা কর্মীকে হত্যার সঙ্গে জড়িত ছিলেন। প্রতিবেদনে আরো বলা হয়, বোমা তৈরি ও সেগুলো স্থাপন করা, খোররামশাহর গ্যাস স্টেশন উড়িয়ে দেওয়ার মতো নাশকতার পরিকল্পনা ও বাস্তবায়নের কথা স্বীকার করেছে দণ্ডপ্রাপ্তরা। সূত্র: এনবিসি নিউজ

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম