ঢাকা ১৫ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে ঢাকা বোর্ডের সামনে শিক্ষার্থীদের অবস্থান পদার্থবিজ্ঞানের ভুল প্রশ্নে পূর্ণ নম্বর পাবে পরীক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী পরকীয়ার জেরে স্বামীকে হত্যা: স্ত্রী-প্রেমিকসহ ৪ জনের যাবজ্জীবন ‘চট্টগ্রাম ছাড়া সব বোর্ডে পরীক্ষা চলবে’ ১৬ জুলাই খুলে দেওয়া হবে বান্দরবানের সব পর্যটনকেন্দ্র হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু কাতারের উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকার সরকার চায় শেখ হাসিনা দেশে ফিরে আসুক : প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জুনে সড়ক দুর্ঘটনায় ৪৬৩ জনের মৃত্যু ১৫ মাস বয়সী শিশুদের ১ আগস্ট থেকে টাইফয়েডের টিকা দেয়া হবে

ইরানে ২৬ দিনে ৫৫ জনের মৃত্যুদণ্ড কার্যকর

#

আন্তর্জাতিক ডেস্ক

২৯ জানুয়ারি, ২০২৩,  12:47 PM

news image

নতুন বছরের প্রথম মাসেই এখন পর্যন্ত ৫৫ জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান প্রশাসন। ইরান নিয়ে কাজ করা নরওয়ে ভিত্তিক মানবাধিকার সংস্থা ‘আইএইচআর’ এ তথ্য জানিয়েছে। আইএইচআর বলেছে, এই বছরের প্রথম ২৬ দিনে অন্তত ৫৫টি মৃত্যুদণ্ড নিশ্চিত করেছে ইরান। সংস্থাটি দাবি করছে, হিজাব বিতর্ক ঘিরে প্রতিবাদ-বিক্ষোভে জর্জরিত দেশটির মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করতে ইরান প্রশাসন এই পদক্ষেপ নিয়েছে। যদিও এই ৫৫ জনই যে হিজাব বিতর্কে অংশ নিয়েছিলেন তা নয়। এদিকে, রাইটস গ্রুপ অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলছে,

বিভিন্ন কারণে প্রতিবাদ করায় মৃত্যুদণ্ডে দণ্ডিত তিন যুবকের বয়স ছিল মাত্র ১৮ বছর। তাদের আটকে রেখে ‘ভয়াবহ নির্যাতনও’ করা হয়েছিল। এছাড়া হিজাব প্রসঙ্গে সরকারবিরোধী বিক্ষোভে অংশগ্রহণকারীদের মধ্যে বর্তমানে ১০৭ জনের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় দেওয়া হয়েছে। আইএইচআরের ডিরেক্টর মাহমুদ আমিরি মোঘাদ্দাম বলেন, ‘সরকারের পক্ষ থেকে কার্যকর করা মৃত্যুদণ্ডগুলোর পেছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে। ...মূলত মানুষের মনে ভয় সৃষ্টি করতেই এসব করা হচ্ছে। ’ সংস্থাটি দাবি করেছে, আন্তর্জাতিক স্তরে বিষয়টি নিয়ে তেমন কড়া প্রতিক্রিয়া না দেখা যাওয়ায় ‘প্রশাসনের সাহস আরও বাড়ছে’। সূত্র- আরব নিউজ

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম