ঢাকা ২৩ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু মেডিকেল কলেজে ৫০ ও জেলা হাসপাতালে ১০ শয্যার ডায়ালাইসিস ইউনিট হবে: স্বাস্থ্যমন্ত্রী ইতিহাস গড়ে টেস্ট র‍্যাঙ্কিংয়ে ষষ্ঠ স্থানে বাংলাদেশ দেশের বিমান খাত নিয়ে সরকারের বিশাল পরিকল্পনা তুলে ধরলেন বিমানমন্ত্রী রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা, কারণ জানাল পুলিশ রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর বঙ্গভবনে রাষ্ট্রপতির কার্যক্রম শুরু জানালা দিয়ে পানি চাইছিল দুই শিশু, তালা ভেঙে মিলল মায়ের মরদেহ ফেসবুকে শিক্ষকদের সরকারবিরোধী পোস্ট মনিটরিংয়ে নতুন নিয়ম গ্যাসের অভাবে বন্ধ আশুগঞ্জ সার কারখানা, নষ্ট হচ্ছে যন্ত্রপাতি

ইরানে হামলায় অংশ নিচ্ছে না অস্ট্রেলিয়া

#

আন্তর্জাতিক ডেস্ক

০২ মার্চ, ২০২৬,  10:46 AM

news image

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথভাবে হামলায় অংশ নেওয়ার কোনো পরিকল্পনা অস্ট্রেলিয়ার নেই বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং। সোমবার অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম নাইন নেটওয়ার্ককে দেওয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী। পেনি ওং বলেন, ‘আমরা এই হামলায় অংশ নিইনি এবং ভবিষ্যতেও অংশ নেওয়ার কোনো পরিকল্পনা আমাদের নেই।’ অস্ট্রেলিয়ার সঙ্গে ইরানের সম্পর্ক আগে থেকেই বেশ টানাপোড়েনের মধ্যদিয়ে যাচ্ছে। সিডনি ও মেলবোর্নে ইহুদিবিদ্বেষী অগ্নিসংযোগের ঘটনার নেপথ্যে ইরানের বিপ্লবী গার্ডের হাত রয়েছে-এমন অভিযোগে ২০২৫ সালে ক্যানবেরা থেকে ইরানি রাষ্ট্রদূতকে বহিষ্কার করা হয়েছিল। যদিও তেহরান এই অভিযোগ অস্বীকার করে আসছে।  অতীতের ইরাক যুদ্ধের মতো অনেক মার্কিন নেতৃত্বাধীন অভিযানে অস্ট্রেলিয়াকে দেখা গেলেও, এবারের ইরান সংকটে নিজেদের দূরে রাখার সিদ্ধান্ত নিল দেশটি। উল্লেখ্য-ইরানের দক্ষিণাঞ্চলীয় হরমোজগান প্রদেশের মিনাব শহরের একটি প্রাথমিক বালিকা বিদ্যালয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৮০ জনে দাঁড়িয়েছে। নিহতদের সবাই শিশু। সূত্র : আল-জাজিরা, রয়টার্স ও এবিসি

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম