ঢাকা ২০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে দুদকের জালে এলজিআরডি'র সাবেক মহাপরিচালক ওমর ফারুক হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর প্রাণহানি রাষ্ট্রপতি নির্বাচন বিটিভিতে সরাসরি সম্প্রচার হবে: সিইসি একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক হবে সমমর্যাদার ভিত্তিতে: রিজভী হামে মারা যাওয়া শিশুদের ৮২ শতাংশ পর্যাপ্ত বুকের দুধ পায়নি ভূমি অফিস মনিটরিংয়ে ডিসিদের ১৪ নির্দেশনা স্বামীর মৃত্যুতে প্যারোলে মুক্তির আবেদন দীপু মনির নড়াইলে শিশু ধর্ষণ ও হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড কলকাতায় নিহত বাংলাদেশিদের মধ্যে ৫ জনের পরিচয় শনাক্ত: পররাষ্ট্র মন্ত্রণালয়

ইরানে হামলার স্থগিত করায় কমলো জ্বালানি তেলের দাম

#

আন্তর্জাতিক ডেস্ক

১৯ মে, ২০২৬,  10:42 AM

news image

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ইরানে হামলার পরিকল্পনা আপাতত স্থগিত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আলোচনার মাধ্যমে পরিস্থিতি শান্ত করার সুযোগ দিতে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। এর পরপরই আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ২ শতাংশের বেশি কমে গেছে। মঙ্গলবার এশিয়ার বাজারে যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেল ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) প্রতি ব্যারেল ২ দশমিক ০৮ ডলার কমে ১০২ দশমিক ৩৪ ডলারে নেমে আসে। এ ছাড়া সবচেয়ে কাছের সরবরাহের চুক্তি অনুযায়ী জুন মাসের তেলের দাম ১ দশমিক ৫৪ ডলার কমে প্রতি ব্যারেল ১০৭ দশমিক ১২ ডলারে দাঁড়িয়েছে। এই চুক্তির মেয়াদ মঙ্গলবার শেষ হচ্ছে। এর আগে সোমবার মধ্যপ্রাচ্যের উত্তেজনার কারণে আন্তর্জাতিক বাজারে তেলের দাম ৩ শতাংশের বেশি বেড়েছিল। বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সরাসরি সংঘাতের আশঙ্কা কিছুটা কমে যাওয়ায় তেল সরবরাহ ব্যাহত হওয়ার ভয়ও কমেছে। এতে বাজারে স্বস্তি ফিরে এসেছে এবং তেলের দাম নিচে নেমেছে। সূত্র : রয়টার্স

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম