ঢাকা ২৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভয়ংকর রূপে ডেঙ্গু, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচও’র সতর্কবার্তা পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণের পর সমাবর্তন ঘোষণার হিড়িক, কোন বিশ্ববিদ্যালয়ে কবে ককটেল ফোটালেই ৫ হাজার টাকা, যোগাযোগে ভারতীয় নম্বর: ডিবি মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য পুলিশের ১২ নির্দেশনা ট্রলারের ইঞ্জিন বিকল, উত্তাল সাগরে ১৮ জেলে পাঁচ দিন ধরে নিখোঁজ নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর ফিলিস্তিনিদের জন্য ১০০ মিলিয়ন ডলার সহায়তার অঙ্গীকার কানাডার

ইরানে হামলায় জড়িত জর্ডান-ফ্রান্স-যুক্তরাজ্য-যুক্তরাষ্ট্রকে কঠোর হুঁশিয়ারি

#

আন্তর্জাতিক ডেস্ক

১৭ জুন, ২০২৫,  5:31 PM

news image

ইরানে হামলায় সমর্থন ও অংশ নেওয়া সমস্ত দেশ ও গোষ্ঠীকে বৈধ সামরিক লক্ষ্য হিসেবে গণ্য করবে তেহরান। আত্মরক্ষার অধিকার অনুযায়ী তারা হামলায় জড়িত দেশগুলোকে পাল্টা জবাব দেওয়া হতে পারে। ইরান বলেছে, অমানবিক ও অপরাধমূলক এ হামলা শুরু হওয়ার পর স্পষ্ট হয়েছে, অনেক দেশ ও আন্তর্জাতিক পক্ষ প্রকাশ্যে ও গোপনে ইসরায়েলকে সমর্থন ও সহায়তা দিয়েছে। উদাহরণ হিসেবে জর্ডান, ফ্রান্স, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রকে উল্লেখ করে বলা হয়েছে, তারা জেট বিমান, আকাশ প্রতিরক্ষা ও জাহাজ সরবরাহ করে এ হামলায় অংশ নিয়েছে। অন্যদিকে, আজারবাইজানে ও পারস্য উপসাগর এলাকায় মোসাদ ও অপরাধচক্রের কার্যক্রম এবং ইরানে অনুপ্রবেশের চেষ্টায় গুপ্তচর ও বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর ভূমিকাও প্রকাশ্যে এসেছে। ইরান বলেছে, যে সমস্ত দেশ ও গোষ্ঠী এই ষড়যন্ত্রে জড়িত রয়েছে, তারা সবাইকে আত্মরক্ষার অংশ হিসেবে টার্গেট করা হতে পারে। তেহরান আরও বলেছে, যে কোনো দেশ আবার যদি ইরানে হামলায় সমর্থন ও অংশ নেয়, তাহলে তা ইরানি জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা হিসেবে গণ্য করা হবে ও সমুচিত জবাব দেওয়া হবে। ইরান দৃঢ়প্রতিজ্ঞ, তারা জাতিকে ও সার্বভৌমত্বকে রক্ষার জন্য যা করার দরকার তাই করবে, অপরাধীরা সম্পূর্ণ পরাজিত না হওয়া পর্যন্ত এই লড়াই চলতে থাকবে বলেও জানিয়েছে। তথ্যসূত্র: শাফাক নিউজ এজেন্সি

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম