ঢাকা ২৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার তারিখ পরিবর্তন বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী বিএনপির নাম ভাঙিয়ে অপকর্ম করলে কঠোর পদক্ষেপ: রিজভী বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি ডুবে যাচ্ছে ভারত, এবার ফারাক্কার সব গেইট খুলে দিতে চান বিহারের মুখ্যমন্ত্রী নিষিদ্ধ সংগঠন ছাড়া সভা-সমাবেশ করার অধিকার সবার আছে: আইনমন্ত্রী সাতক্ষীরায় গণপূর্ত কর্মচারীদের অবস্থান কর্মসূচি নুসরাত হত্যা: ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, ৪ জনের যাবজ্জীবন

ইরানে হত্যা বন্ধ হয়েছে, আমাকে ‘আশ্বস্ত’ করা হয়েছে : ট্রাম্প

#

আন্তর্জাতিক ডেস্ক

১৫ জানুয়ারি, ২০২৬,  11:02 AM

news image

ইরানে সরকারবিরোধী বিক্ষোভকারীদের হত্যাযজ্ঞ বন্ধ হয়ে গেছে বলে আশ্বাস পেয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ইরানে বিক্ষোভকারীদের হত্যা বন্ধ হয়েছে, আমাকে ‘আশ্বস্ত’ করা হয়েছে। তার দাবি, দেশটিতে কোনো বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর করা হবে না। ইরানের গুরুত্বপূর্ণ সূত্র এমনটা আশ্বস্ত করেছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে আল জাজিরা। বুধবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইরান ইস্যুতে এসব মন্তব্য করেন ডোনাল্ড ট্রাম্প। তবে দেশটিতে সামরিক হামলার সম্ভাবনা একেবারে উড়িয়ে দেননি। তিনি জানান, পরিস্থিতি কোনদিকে মোড় নেয়, তার ওপর ভিত্তি করে পদক্ষেপ নেবে ওয়াশিংটন।  এদিকে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানিয়েছেন, বিক্ষোভকারীদের ফাঁসি দেয়ার কোনো পরিকল্পনা তেহরানের নেই। এছাড়া ইরানের সামরিক বাহিনী বর্তমানে ‘প্রতিরক্ষামূলক প্রস্তুতির সর্বোচ্চ পর্যায়ে’ আছে এবং যেকোনো ধরনের আগ্রাসনের ‘কঠোর জবাব’ দিতে প্রস্তুত বলে জানিয়েছে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। যুক্তরাষ্ট্র ইরানের বিক্ষোভকারীদের প্রতি সমর্থন জানিয়ে বিভিন্ন হুমকি-ধামকি দেয়ার পরই এ কথা জানায় আইআরজিসি। আইআরজিসি’র বিমান বাহিনীর কমান্ডার সরদার মৌসাভিকে উদ্ধৃত করে রাষ্ট্রীয় বার্তা সংস্থা ফার্স জানায়, ‘ইসরাইলের সঙ্গে ১২ দিনের যুদ্ধের আগের সময়ের তুলনায় ক্ষেপণাস্ত্রের মজুদ (ইরানের) এখন আরও বেড়েছে।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম