ঢাকা ২৭ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
জাতীয় প্রাণিসম্পদ পদক-২০২৬-এ স্বর্ণপদক অর্জন করেছে বিএলআরআই বামনায় বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন মজনু খানের স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ রাজনীতি নয়, সন্ত্রাস শুরু করেছে: তথ্যমন্ত্রী পলাতকরা বাংলাদেশের রাজনীতিতে এখন অপ্রাসঙ্গিক: স্বরাষ্ট্রমন্ত্রী পৃথক হত্যা মামলায় পুলিশের দুই ঊর্ধ্বতন কর্মকর্তা গ্রেফতার শ্রমিকদের নতুন মজুরি ভারত-পাকিস্তানের তুলনায় বেশি: রিজভী আড়াই বছর পর মালয়েশিয়া যাচ্ছেন ১১২ শ্রমিক, দালালমুক্ত হয়নি শ্রমবাজার ছয় মাসে ৮ হাজার কোটি টাকার জ্বালানি তেল কিনবে সরকার ধীরে ধীরে রপ্তানিমুখী হচ্ছে প্রাণিসম্পদ খাত: প্রধানমন্ত্রী ন্যাশনাল ব্যাংকের চেক ডিজঅনার মামলায় সাদ মুসা গ্রুপের এমডির কারাদণ্ড

ইরানে সেরা অভিনেত্রীর অ্যাওয়ার্ড পেলেন ফারিণ

#

বিনোদন প্রতিবেদক

১৩ ফেব্রুয়ারি, ২০২৪,  9:21 PM

news image

অভিনয়ের জন্য আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন অভিনেত্রী তাসনিয়া ফারিণ। ইরানের ৪২তম ফজর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘ইস্টার্ন ভিস্তা’ বিভাগে  ‘ফাতিমা’ সিনেমায় অভিনয়ের জন্য ‘ক্রিস্টাল সিমোর্গ’ অ্যাওয়ার্ড জিতে নিয়েছেন। ‘ফাতিমা’ চলচ্চিত্রে অনবদ্য অভিনয়ের স্বীকৃতিস্বরূপ এ পুরস্কার পেলেন তিনি। অভিনেত্রী পক্ষ থেকে মঞ্চে এ পুরস্কার গ্রহণ করেছেন সিনেমাটির নির্মাতা ধ্রুব হাসান। রোববার (১২ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পেজে পুরস্কার প্রাপ্তির খবর দিয়েছেন ফারিণ নিজেই। ফেসবুকে ফারিণ লিখেছেন, ‘‘আমার ফিল্ম ‘ফাতিমা’র জন্য ইস্টার্ন ভিস্তা বিভাগে আমাকে ক্রিস্টাল সিমোর্গ পুরস্কার দিয়ে সম্মানিত করার জন্য ৪২তম ফজর চলচ্চিত্র উৎসবকে ধন্যবাদ।

নিজের হাতে পুরস্কার পাওয়ার জন্য আরও একদিন থাকতে পারলাম না, কিন্তু পরিচালক ধ্রুব হাসান ভাইয়া আমার পক্ষ থেকে পুরস্কারটি নিয়েছেন এর চেয়ে আনন্দঘন মুহূর্ত হয় না। আমার কাজকে ভালোবাসার জন্য জুরিকে ধন্যবাদ এবং তেহরানে আমি যে উষ্ণ অভ্যর্থনা পেয়েছি তার জন্য আপনাদের ধন্যবাদ। এটি সত্যিই একটি স্বপ্নের মুহূর্ত ছিল।” এ উৎসবে অংশ নিতে ফারিণ ৬ ফেব্রুয়ারি ইরানের রাজধানী তেহরানে পৌঁছান। গত বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে উৎসবের ইস্টার্ন ভিস্তা বিভাগে প্রদর্শিত ফারিণের চলচ্চিত্রটি। এ বিভাগে প্রতিযোগিতা করেছে এশিয়ান-ইসলামিক দেশের চলচ্চিত্রগুলো।‘ফাতিমা’ সিনেমার জন্য ফারিণ পুরস্কার পান রোববার চলচ্চিত্র উৎসবের সমাপনী দিনে। কিন্তু সেই পুরস্কার ফারিণের নিজে হাতে গ্রহণ করা হয়নি। অনুষ্ঠানের একদিন আগে ফারিণকে ঢাকায় ফিরতে হয়েছে। তাই ফারিণের পক্ষে পুরস্কারটি গ্রহণ করেছেন ‘ফাতিমা’ নির্মাতা ধ্রুব হাসান। সিনেমাটির গল্পটি আবর্তিত হয়েছে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় একজন নারীর চ্যালেঞ্জকে ঘিরে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম