ঢাকা ১০ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
চট্টগ্রামে শিশু ইরা মনি ধর্ষণচেষ্টা ও হত্যা মামলার আসামি বাবু শেখের মৃত্যুদণ্ড চেকপোস্টের সামনেই ডাকাতি, ৩০ লাখ টাকার স্বর্ণ লুট: জাপান যাওয়া হলো না প্রবাসী দম্পতির মাঠে কাজ করার সময় বজ্রপাতে কৃষকের মৃত্যু শিশু নিছামনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড কিশোরগঞ্জে থানা হাজতে আসামির ঝুলন্ত মরদেহ উদ্ধার হাম ও উপসর্গে মৃত্যু সাড়ে ৭ শ ছুঁইছুঁই পে-স্কেলের হিসাব মেলাতে হিমশিম খাচ্ছে সচিব কমিটি, আসছে বড় পরিবর্তন বাঁশখালীতে পানিবন্দি আট মাসের শিশুকে পাতিলে করে উদ্ধার দেশে যুক্ত হলো আরও ৩ নতুন উপজেলা, প্রজ্ঞাপন জারি বিশ্বের বসবাসের অযোগ্য শহরের তালিকায় ঢাকার অবস্থান বদলাতে হবে: প্রধানমন্ত্রী

ইরানে মাশা আমিনির মৃত্যুর জেরে ‘দাঙ্গার’ দায়ে প্রথম মৃত্যুদণ্ড

#

আন্তর্জাতিক ডেস্ক

১৪ নভেম্বর, ২০২২,  2:35 PM

news image

ইরানে সাম্প্রতিক ‘দাঙ্গায়’ জড়িত থাকার দায়ে একজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। খবর ডয়েচে ভেলে ও এএফপির। ইরানের বিচার বিভাগের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, গতকাল রোববার রাজধানী তেহরানের একটি আদালত এ মৃত্যুদণ্ড ঘোষণা করেন। ইরানে নীতি-পুলিশের হেফাজতে ২২ বছর বয়সি কুর্দি নারী মাশা আমিনির মৃত্যুর জেরে দেশটিতে বেশ কয়েক সপ্তাহ ধরে বিক্ষোভ চলছে। এ বিক্ষোভের সঙ্গে সংশ্লিষ্ট ‘দাঙ্গায়’ দেশটিতে প্রথম কাউকে মৃত্যুদণ্ড দেওয়া হলো। যে ব্যক্তিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, তাঁর নাম-পরিচয় জানানো হয়নি। তবে ইরানের বিচার বিভাগের ওয়েবসাইটে বলা হয়, একটি সরকারি ভবনে অগ্নিসংযোগ, জনশৃঙ্খলা বিঘ্ন, জাতীয় নিরাপত্তার বিরুদ্ধে অপরাধ সংঘটনে ষড়যন্ত্র, দুনিয়ায় দুর্নীতি, স্রষ্টার বিরুদ্ধতার অপরাধে ওই ব্যক্তিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। কঠোর বিধি মেনে হিজাব না পরার অভিযোগে গত ১৩ সেপ্টেম্বর মাশাকে তেহরান থেকে আটক করে ‘নীতি-পুলিশ’। আটকের পর পুলিশি হেফাজতে তিনি অসুস্থ হয়ে পড়েন। তাঁকে তেহরানের একটি হাসপাতালে ভর্তি করা হয়। ১৬ সেপ্টেম্বর তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। নির্যাতনে মাশার মৃত্যু হয়েছে দাবি করে ইরানের মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করেন। পরে এই বিক্ষোভ দেশজুড়ে ছড়িয়ে পড়ে। চলমান বিক্ষোভে ইরানের নিরাপত্তা বাহিনীর হাতে অন্তত ৩২৬ জন নিহত হয়েছেন। নরওয়েভিত্তিক মানবাধিকার সংগঠন ইরান হিউম্যান রাইটস (আইএইচআর) গত শনিবার এ তথ্য দিয়েছে। চলমান বিক্ষোভকে ‘দাঙ্গা’ হিসেবে অভিহিত করছে ইরানের কর্তৃপক্ষ। বিক্ষোভ থামাতে ধরপাকড়সহ দমনপীড়ন চালাচ্ছে দেশটির নিরাপত্তা বাহিনী।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম