ঢাকা ২৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভয়ংকর রূপে ডেঙ্গু, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচও’র সতর্কবার্তা পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণের পর সমাবর্তন ঘোষণার হিড়িক, কোন বিশ্ববিদ্যালয়ে কবে ককটেল ফোটালেই ৫ হাজার টাকা, যোগাযোগে ভারতীয় নম্বর: ডিবি মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য পুলিশের ১২ নির্দেশনা ট্রলারের ইঞ্জিন বিকল, উত্তাল সাগরে ১৮ জেলে পাঁচ দিন ধরে নিখোঁজ নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর ফিলিস্তিনিদের জন্য ১০০ মিলিয়ন ডলার সহায়তার অঙ্গীকার কানাডার

ইরানে ভূমিকম্প: নিহত ৪, আহত শতাধিক

#

আন্তর্জাতিক ডেস্ক

১৯ জুন, ২০২৪,  5:18 PM

news image

ইরানের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজাভি খোরাসান প্রদেশের কাশমারে মঙ্গলবার (১৮ জুন) দুপুরের দিকে রিখটার স্কেলে পাঁচ মাত্রার ভূমিকম্পে চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১২০ জন। স্থানীয় গভর্নরের বরাত দিয়ে ইরান ইন্টারন্যালশনালের এক প্রতিবেদনে জানিয়েছে, সোমবার (১৭ জুন) স্থানীয় সময় রাত দেড়টায় ইরানের কাশমার শহরে রিখটার স্কেলে ৪ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। তিনি জানান, ভূমিকম্পে বেশ কয়েকেটি জরাজীর্ণ ভবন ধসে পড়েছে। এতে আহত ৩৫ জন হাসপাতালে চিকিৎসাধীন। হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা বলেছে, ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার ভূগর্ভে ভূমিকম্পের উৎপত্তি হয়েছে। ভূমিকম্পে ঘরবাড়ি ও অন্যান্য স্থাপনার ক্ষয়ক্ষতি কেমন হয়েছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। ইরানে প্রতি বছর গড়ে দশ হাজারেরও বেশি ভূমিকম্প হয়। ইরানে সবচেয়ে বড় প্রাণঘাতী ভূমিকম্প আঘাত হেনেছিল ১৯৯০ সালে। ৭ দশমিক ৪ মাত্রার ওই ভূমিকম্পে দেশটির ৪০ হাজারের বেশি মানুষ নিহত ও আরো ৩ লাখের বেশি আহত হন। এছাড়া এই ভূমিকম্পে গৃহহীন হয়ে পড়েছিলেন দেশটির আরো পাঁচ লাখ মানুষ। পশ্চিম আজারবাইজান প্রদেশের খোয় শহরে ২০২৩ সালে ৫ দশমিক নয় মাত্রার ভূমিকম্পে কমপক্ষে তিনজন মারা গিয়েছিল এবং ৮০০ জনেরও বেশি আহত হয়েছিল। জানুয়ারির ওই ভূমিকম্পে ৭০টি গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছিল।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম