ঢাকা ৩০ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
নরসিংদীতে সড়কের পাশের ময়লার স্তূপ থেকে যুবকের মরদেহ উদ্ধার কুড়িগ্রামে সব নদ-নদীর পানি বাড়ছে, দুধকুমারের পানি বিপৎসীমার ওপরে এবার ইউনিয়ন পর্যায়ে প্রসারিত হচ্ছে 'দুর্নীতি প্রতিরোধ কমিটি' সুবিধাভোগীদের কবল থেকে মুক্ত করে জনগণের অংশগ্রহণমূলক অর্থনীতি গড়াই লক্ষ্য : প্রধানমন্ত্রী বিরোধী দলের এমপিদের ২০ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে: এলজিআরডি মন্ত্রী বিদ্যুতের জন্য সারা দেশে হাহাকার, আরও বাড়ার শঙ্কা ভেনেজুয়েলার পাশে নেইমার দিল্লি থেকে শেখ হাসিনার দেশে ফিরতে চাওয়া স্ট্যান্টবাজি : চিফ প্রসিকিউটর হত্যার ১৭ বছর পর রায়, দুই আসামির যাবজ্জীবন প্রাথমিকে মাঠ নিশ্চিতের নির্দেশ, ৪র্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক

ইরানে ভয়াবহ বন্যা-ভূমিধসে নিহত ৫৩

#

আন্তর্জাতিক ডেস্ক

৩০ জুলাই, ২০২২,  10:30 AM

news image

ইরানে ভারি বর্ষণের পর বন্যা ও ভূমিধসে অন্তত ৫৩ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, এ ঘটনার পর নিখোঁজদের সন্ধান করছে উদ্ধারকারীরা। খবর রয়টার্সের। রেড ক্রিসেন্ট সোসাইটির জরুরি অপারেশনের প্রধান মেহেদি ভ্যালিপুর ইরানের রাষ্ট্রীয় টিভিকে বলেছেন, বন্যায় দেশটির ৩১টি প্রদেশের ১৮টির মধ্যে ৪০০টি শহর ও গ্রাম প্রভাবিত হয়েছে। তিনি জানান, বন্যার দুই দিন পরও ১৬ জন নিখোঁজ রয়েছে। অনেক মহাসড়ক বন্ধ হয়ে গেছে।

শুক্রবার সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকা ছিল রাজধানী তেহরানের উত্তর-পূর্বে আলবোর্জ পর্বতমালার পাদদেশে ফিরোজ কুহ। সেখানে অন্তত ১০ জন মারা গেছে বলে রাষ্ট্রীয় টিভিকে জানিয়েছেন তেহরানের গভর্নর মোহসেন মনসুরি। পরে স্থানীয় সংবাদ সংস্থাগুলো তাকে উদ্ধৃত করে জানায়, এ ঘটনায় আরও ছয়জন নিখোঁজ রয়েছে। তেহরান প্রদেশের উত্তরাঞ্চলে শুক্রবারও তাণ্ডব চালিয়ে যাচ্ছে বন্যা। তিনি বলেন, বারবার সতর্কতা সত্ত্বেও ট্রেকাররা ফিরোজ কুহের দিকে এগিয়ে যাচ্ছে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, বৃহস্পতিবার তেহরানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইমামজাদেহ দাউদ গ্রামে বন্যার কারণে সৃষ্ট ভূমিধসে অন্তত আটজন মারা গেছেন। এছাড়া ১৪ জনের মতো নিখোঁজ হয়েছে। গত শনিবার ইরানের দক্ষিণাঞ্চলীয় ফার্স প্রদেশে আকস্মিক বন্যায় ২২ জনের মৃত্যু হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম