ঢাকা ২৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ৮ জেলে উদ্ধার, নিখোঁজ ৫ বাণিজ্যিক কোচিং কার্যক্রমে সম্পৃক্ত হতে পারবেন না বিচারকরা ঈদে মিলাদুন্নবীর ছুটি পাবেন না যারা আলোচিত শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ হাইতিতে সশস্ত্র গ্যাংয়ের হামলায় নিহত অন্তত ৪৭ চীনা পণ্য ও মার্কিন নীতি: ট্রান্সশিপমেন্টকে ‘প্রতারণা’ বলছে যুক্তরাষ্ট্র, নজরে সিঙ্গাপুর ইরানের বিরুদ্ধে ট্রাম্পের নিষেধাজ্ঞা ‘লোকদেখানো’ দাবি মার্কিন সিনেটরের ঝিনাইদহে সড়কে প্রাণ গেল শ্রমিক নেতার কক্সবাজারে প্যারাবন নিধন মামলায় সাতজনের কারাদণ্ড অনলাইনে ধুতুরা বিক্রির দায়ে অ্যামাজন-সুইগি-বিগবাস্কেটের লাইসেন্স স্থগিত

ইরানে বন্দুকধারীর সঙ্গে সংঘর্ষে তিন পুলিশসহ নিহত ৪

#

আন্তর্জাতিক ডেস্ক

১৭ ডিসেম্বর, ২০২৫,  11:08 AM

news image

ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলের কেরমান প্রদেশের ফাহরাজ কাউন্টিতে একটি নিরাপত্তা চেকপোস্টে বন্দুকধারীদের সঙ্গে সশস্ত্র সংঘর্ষে আইনশৃঙ্খলা বাহিনীর তিন সদস্যসহ মোট চারজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন বেসামরিক নাগরিক রয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। সংবাদ সংস্থা মেহেরের এক প্রতিবেদনে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) এ তথ্য জানানো হয়। ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)-এর গ্রাউন্ড ফোর্সের কুদস হেডকোয়ার্টার্সের জনসংযোগ দপ্তরের এক বিবৃতিতে বলা হয়েছে, সোমবার ভোরে কেরমান প্রদেশের ফাহরাজ কাউন্টির প্রবেশপথে অবস্থিত একটি তল্লাশি চেকপোস্টে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সশস্ত্র ব্যক্তিদের সংঘর্ষ হয়। জাহেদান-ফাহরাজ সড়কে সংঘটিত ওই ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর তিন সদস্য ঘটনাস্থলেই নিহত হন। এ ছাড়া সংঘর্ষের সময় একজন সাধারণ বেসামরিক নাগরিকও প্রাণ হারান। কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনার পর ওই এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং হামলার পেছনের কারণ ও জড়িতদের শনাক্ত করতে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সংস্থা যৌথভাবে তদন্ত চালাচ্ছে। সূত্র: মেহের নিউজ

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম