ঢাকা ২৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু মেডিকেল কলেজে ৫০ ও জেলা হাসপাতালে ১০ শয্যার ডায়ালাইসিস ইউনিট হবে: স্বাস্থ্যমন্ত্রী ইতিহাস গড়ে টেস্ট র‍্যাঙ্কিংয়ে ষষ্ঠ স্থানে বাংলাদেশ দেশের বিমান খাত নিয়ে সরকারের বিশাল পরিকল্পনা তুলে ধরলেন বিমানমন্ত্রী রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা, কারণ জানাল পুলিশ রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর বঙ্গভবনে রাষ্ট্রপতির কার্যক্রম শুরু জানালা দিয়ে পানি চাইছিল দুই শিশু, তালা ভেঙে মিলল মায়ের মরদেহ ফেসবুকে শিক্ষকদের সরকারবিরোধী পোস্ট মনিটরিংয়ে নতুন নিয়ম গ্যাসের অভাবে বন্ধ আশুগঞ্জ সার কারখানা, নষ্ট হচ্ছে যন্ত্রপাতি

ইরানে ফের সরকারবিরোধী বিক্ষোভের ডাক নির্বাসিত রেজা পাহলভির

#

আন্তর্জাতিক ডেস্ক

১৪ ফেব্রুয়ারি, ২০২৬,  11:12 AM

news image

ইরানের শেষ শাহ শাসনের নির্বাসিত ক্রাউন প্রিন্স রেজা পাহলভি দেশটিতে নতুন করে বিক্ষোভের ডাক দিয়েছেন। এছাড়া ইউরোপেরর বিভিন্ন দেশেও ইরানিদের বিক্ষোভ প্রদর্শনের আহ্বান জানিয়েছেন তিনি। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রেজা পাহলভি জার্মানির মিউনিখের নিরাপত্তা সম্মেলনে যোগ দিতে গেছেন। সেখান থেকে তিনি ইরানিদের বলেছেন, শনিবার যেন তারা সবাই আবার আন্দোলনে নামেন। যুক্তরাষ্ট্রে বাস করা রেজ ১৯৭৯ সালের ইসলামিক বিপ্লবের পর আর কখনো ইরানে ফেরেননি। গত মাসে ইরানে ব্যাপক বিক্ষোভ হয়। যা সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে দমন করে দেশটির সরকার। যেহেতু নিরাপত্তাবাহিনীর গুলি ছোড়ার শঙ্কা আছে, তাই তিনি সাধারণ মানুষকে নিজেদের বাড়ি ও ছাদ থেকে স্লোগান দেওয়ার আহ্বান জানিয়েছেন। মাইক্রো ব্লগিং সাইট এক্সে তিনি লিখেছেন, এই চেতনাকে ধারণ করে, আমি আপনাদের আহ্বান জানাচ্ছি—আগামী ১৪ ও ১৫ ফেব্রুয়ারি রাত ৮টায় আপনারা আপনাদের ঘর এবং বাড়ির ছাদ থেকে আওয়াজ তুলুন। আপনাদের দাবিগুলো উচ্চকণ্ঠে জানিয়ে দিন। আপনাদের ঐক্যের শক্তি প্রদর্শন করুন। এক অদম্য সংকল্প নিয়ে আমরা এই দখলদার শাসকের বিরুদ্ধে জয়ী হবই। সূত্র: টাইমস অব ইসরাইল

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম