ঢাকা ২৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভয়ংকর রূপে ডেঙ্গু, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচও’র সতর্কবার্তা পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণের পর সমাবর্তন ঘোষণার হিড়িক, কোন বিশ্ববিদ্যালয়ে কবে ককটেল ফোটালেই ৫ হাজার টাকা, যোগাযোগে ভারতীয় নম্বর: ডিবি মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য পুলিশের ১২ নির্দেশনা ট্রলারের ইঞ্জিন বিকল, উত্তাল সাগরে ১৮ জেলে পাঁচ দিন ধরে নিখোঁজ নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর ফিলিস্তিনিদের জন্য ১০০ মিলিয়ন ডলার সহায়তার অঙ্গীকার কানাডার

ইরানে দুই সিনিয়র বিচারপতিকে গুলি করে হত্যা

#

আন্তর্জাতিক ডেস্ক

১৮ জানুয়ারি, ২০২৫,  10:51 PM

news image

ইরানের রাজধানী তেহরানে ট্রাইব্যুনাল ভবনের বাইরে বন্দুকধারীর হামলায় দেশটির সুপ্রিম কোর্টের দুই সিনিয়র বিচারপতি নিহত হয়েছেন। দেশটির বিচার বিভাগের মিডিয়া সেন্টারের একটি বিবৃতি অনুসারে, একজন সশস্ত্র ব্যক্তি এই হত্যাকাণ্ডে জড়িত। শনিবার (১৮ জানুয়ারি) ভোরে আদালতের বাইরে গুলি চালানোর পর ওই বন্দুকধারী নিজেও আত্মহত্যা করেন। বিচার বিভাগ এবং রাষ্ট্রীয় মিডিয়া দেয়া তথ্য অনুসারে, নিহত দুই বিচারপতি হলেন, হোজ্জাত আল-ইসলাম রাজিনি এবং হোজ্জাত আল-ইসলাম ওয়াল-মুসলিমীন মোকিসেহ। তারা আদালতের বিভিন্ন শাখায় দায়িত্ব পালন করেছিলেন। বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘নিহত দুই বিচারপতি সক্রিয়ভাবে জাতীয় নিরাপত্তা, গুপ্তচরবৃত্তি ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে অপরাধ মোকাবিলায় জড়িত ছিলেন। নিহত বিচারকরা ছিলেন সাহসী এবং অভিজ্ঞ।’ তবে হামলাকারীর পরিচয় এবং তার উদ্দেশ্যের বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানানো হয়নি। -সূত্র : রয়টার্স

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম