ঢাকা ২৭ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক পাওয়ার ঘটনা তদন্ত চেয়ে হাইকোর্টে রিট ‘বাংলাদেশ-চীন অর্থনৈতিক অঞ্চল শিল্প বিপ্লব ও কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচন করবে’ হাম উপসর্গে আরও ৫ জনের মৃত্যু, মোট প্রাণহানি ৮২৫ সাতক্ষীরার আ.লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গ্রেপ্তার উগ্র ইসলামপন্থিদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল বুরকিনা ফাসো বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানি ভাতা বাড়ল ঢাকাসহ সারাদেশে ঝড়বৃষ্টি হতে পারে টানা ৫ দিন এসএসসি পরীক্ষার ফল প্রকাশের তারিখ ঘোষণা ৩০ জুলাই দিনব্যাপী সিএনজি স্টেশন বন্ধের কর্মসূচি প্রত্যাহার সার্ভেয়ার ও কানুনগোদের বিষয়ে ভূমি মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা

ইরানে কোরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশের বশির

#

২২ ফেব্রুয়ারি, ২০২৪,  12:06 PM

news image

আলজেরিয়ায় তৃতীয় স্থান অর্জন করার পর এবার ইরানে অনুষ্ঠিত আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় অংশ নিয়ে প্রথম হয়েছেন বাংলাদেশের হাফেজ বশির আহমদ। স্থানীয় সময় সোমবার (১৯ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতার আয়োজন করে ইরান। মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসার পরিচালক শায়েখ নেছার আহমাদ আন নাছিরী বিষয়টি নিশ্চিত করেছে। তিনি জানান, ইরান অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় ১১০টি দেশের মধ্যে ৩০ পারা গ্রুপে প্রথম স্থান অর্জন করেন হাফেজ বশির। যেখানে দ্বিতীয় হয়েছে ইরান এবং তৃতীয় হয়েছে নাইজেরিয়া। জানা গেছে, হবিগঞ্জের লাখাই উপজেলার বেগুনাই গ্রামের সহকারী অধ্যাপক মাওলানা মো. আব্দুর রশিদ ও বুশরা চৌধুরীর ছেলে হাফেজ বশির আহমদ। সে ঢাকার মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদরাসার ছাত্র। উল্লেখ্য, গত ৯ ফেব্রুয়ারি আলজেরিয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করেন হাফেজ বশির।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম