ঢাকা ২৩ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু মেডিকেল কলেজে ৫০ ও জেলা হাসপাতালে ১০ শয্যার ডায়ালাইসিস ইউনিট হবে: স্বাস্থ্যমন্ত্রী ইতিহাস গড়ে টেস্ট র‍্যাঙ্কিংয়ে ষষ্ঠ স্থানে বাংলাদেশ দেশের বিমান খাত নিয়ে সরকারের বিশাল পরিকল্পনা তুলে ধরলেন বিমানমন্ত্রী রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা, কারণ জানাল পুলিশ রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর বঙ্গভবনে রাষ্ট্রপতির কার্যক্রম শুরু জানালা দিয়ে পানি চাইছিল দুই শিশু, তালা ভেঙে মিলল মায়ের মরদেহ ফেসবুকে শিক্ষকদের সরকারবিরোধী পোস্ট মনিটরিংয়ে নতুন নিয়ম গ্যাসের অভাবে বন্ধ আশুগঞ্জ সার কারখানা, নষ্ট হচ্ছে যন্ত্রপাতি

ইরানে অভিযানের পক্ষে ভোট দিল মার্কিন সিনেট

#

আন্তর্জাতিক ডেস্ক

০৫ মার্চ, ২০২৬,  10:39 AM

news image

ইরান নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধ সীমিত করার প্রস্তাব মার্কিন সিনেটে পাস হয়নি। ভোটে ফল হয়েছে ৪৭-৫৩। ভোট প্রায় পুরোপুরি দলীয় লাইনে হয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। বাংলাদেশ সময় বৃহস্পতিবার এই প্রস্তাবটি উঠেছিল মার্কিন সিনেটে। প্রস্তাবের পক্ষে ডেমোক্র্যাটদের সঙ্গে ভোট দেন সিনেটর র‍্যান্ড পল। আর প্রস্তাবের বিপক্ষে রিপাবলিকানদের সঙ্গে ভোট দেন সিনেটর জন ফেটারম্যান। প্রস্তাবটি ছিল ইরানে সামরিক অভিযানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা সীমিত করা নিয়ে। তবে এটি শেষ কথা নয়। যুক্তরাষ্ট্রে কেবল কংগ্রেসই আনুষ্ঠানিকভাবে যুদ্ধ ঘোষণা করতে পারে। প্রস্তাবটি পাস হয়ে গেলে ইরানে চলমান যুদ্ধ থেকে মার্কিন বাহিনীকে সরিয়ে নিতে হতো যুক্তরাষ্ট্রকে। তা না হওয়ার ফলে যুদ্ধ আরও লম্বা হওয়ার শঙ্কা জেগেছে। এখন একই প্রশ্নে ভোট হবে মার্কিন প্রতিনিধি পরিষদে। শুক্রবার সেখানে ভোট হওয়ার কথা রয়েছে। ক্যাপিটল হিলে কিছু সিনেটর সাংবাদিকদের বলেছেন, যদি সামরিক অভিযান কয়েক সপ্তাহের বেশি চলে, তাহলে ভবিষ্যতে তারা যুদ্ধক্ষমতা সীমিত করার প্রস্তাবের পক্ষে যেতে পারেন। সূত্র: বিবিসি, আল-জাজিরা

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম