ঢাকা ২৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভয়ংকর রূপে ডেঙ্গু, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচও’র সতর্কবার্তা পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণের পর সমাবর্তন ঘোষণার হিড়িক, কোন বিশ্ববিদ্যালয়ে কবে ককটেল ফোটালেই ৫ হাজার টাকা, যোগাযোগে ভারতীয় নম্বর: ডিবি মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য পুলিশের ১২ নির্দেশনা ট্রলারের ইঞ্জিন বিকল, উত্তাল সাগরে ১৮ জেলে পাঁচ দিন ধরে নিখোঁজ নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর ফিলিস্তিনিদের জন্য ১০০ মিলিয়ন ডলার সহায়তার অঙ্গীকার কানাডার

ইরানের ৬ বিমানবন্দরে হামলা, ১৫ উড়োজাহাজ–হেলিকপ্টার বিধ্বস্ত

#

আন্তর্জাতিক ডেস্ক

২৩ জুন, ২০২৫,  9:14 PM

news image

এগারোতম দিনে গড়িয়েছে ইরান-ইসরায়েল চলমান সংঘাত। এরই মধ্যে এ সংঘাতে ইসরায়েলের পক্ষ নিয়ে সরাসরি জড়িয়ে পড়েছে যুক্তরাষ্ট্র। ‘পরম বন্ধুকে’ পাশে পেয়ে যেন আরও ভয়ংকর হয়ে উঠেছে ইসরায়েল। সবশেষ ইরানের পশ্চিমাঞ্চল, পূর্বাঞ্চল ও মধ্যাঞ্চলের অন্তত ছয়টি বিমানবন্দরে বিমান হামলা চালিয়েছে ‘মধ্যপ্রাচ্যের বিষফোঁড়া’ হয়ে ওঠা দেশটি।  সোমবার (২৩ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা। প্রতিবেদন অনুযায়ী, সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক বিবৃতির মাধ্যমে এ হামলার বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েলের সামরিক বাহিনী (আইডিএফ)।  ওই বিবৃতিতে তারা জানিয়েছে, হামলায় ইরানের ১৫টি উড়োজাহাজ ও হেলিকপ্টার বিধ্বস্ত করতে সক্ষম হয়েছে ইসরায়েলের দূরনিয়ন্ত্রিত–মনুষ্যবাহী আকাশযান। এসব হামলায় রানওয়ে, ভূগর্ভস্থ বাংকার, জ্বালানি ভরার উড়োজাহাজ এবং ইরানের শাসন কাঠামোর সঙ্গে সম্পৃক্ত এফ–১৪, এফ–৫ ও এএইচ ১ উড়োজাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও বিবৃতিতে উল্লেখ রয়েছে। ইসরায়েলের সামরিক বাহিনী আরও জানিয়েছে, তাদের বিমান বাহিনী ইরানের এসব বিমানবন্দর থেকে উড্ডয়নের সক্ষমতা বাধাগ্রস্ত করেছে। সেইসঙ্গে এসব বিমানবন্দর ব্যবহার করে ইরানের সামরিক বাহিনীর আকাশপথে অভিযান চালানোর সক্ষমতায় লাগাম টানা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম