ঢাকা ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
প্রাথমিক সহকারী শিক্ষক: ভেরিফিকেশনে বাদ পড়া প্রার্থীদের শাহবাগে অবস্থান রাজস্ব বাড়াতে এনবিআরের ‘থ্রি-আর’ পরিকল্পনা আইডিয়াল ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ শিগগিরই জ্বালানি সংকট কেটে যাবে: জ্বালানিমন্ত্রী ‘এআই রোবট কচ্ছপ’ বানিয়ে তাক লাগাল কিশোর হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৯ জনের মৃত্যু রাড্ডায় ভাঙচুরে শাহ আলী থানার ওসির দায়িত্বে অবহেলা রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৫ অক্টোবর থেকে শুরু নোবেল পুরস্কার ঘোষণা প্রবাসী বাংলাদেশিদের জন্য সুখবর হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন ৩ নভেম্বর

ইরানের হাজারো বন্দীকে ক্ষমা ঘোষণা আয়াতুল্লাহ আলি খামেনির

#

আন্তর্জাতিক ডেস্ক

০৬ ফেব্রুয়ারি, ২০২৩,  4:33 PM

news image

ইরানের হাজারো বন্দীকে ক্ষমা ঘোষণা করেছেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে বলা হয়েছে, সম্প্রতি দেশটিতে সরকারবিরোধী বিক্ষোভে নিরাপত্তা লঙ্ঘনের অভিযোগে গ্রেফতার হওয়া অনেক ব্যক্তিই এ ক্ষমা পাচ্ছেন। ইরানের প্রেস টিভির তথ্য অনুযায়ী, বিদেশিদের হয়ে গুপ্তচরবৃত্তি, বিদেশি গোয়েন্দাদের সরাসরি সহযোগিতা, ইচ্ছাকৃত খুন ও কাউকে আহত করা, রাষ্ট্রীয় সম্পদের ক্ষতি ও লুটপাটের অভিযোগ এবং কারও বিরুদ্ধে ব্যক্তিগত মামলা না থাকলে গ্রেফতার  ব্যক্তিদের ক্ষমা করা হচ্ছে। ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের বর্ষপূর্তি উপলক্ষে এ ক্ষমা ঘোষণা করা হয়। ইরানের মানবাধিকারকর্মীদের প্রতিষ্ঠা করা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট নিউজ এজেন্সির (এইচআরএএনএ) তথ্য অনুযায়ী, গত সেপ্টেম্বরে দেশটির নীতি পুলিশের হেফাজতে কুর্দি তরুণী মাসা আমিনির মৃত্যুর পর দেশজুড়ে সরকারবিরোধী বিক্ষোভ শুরু হয়। এরপর ২০ হাজারের বেশি মানুষকে গ্রেফতার করেছে পুলিশ। ইরানের বর্তমান পরিস্থিতি শান্ত করতে ইরানের বিচার বিভাগীয় প্রধান গোলাম হোসেন মোহসেনি-এজেই বন্দীদের ক্ষমা বা শাস্তি কমিয়ে দেওয়ার অনুরোধ করেন। তার অনুরোধে সাড়া দিয়ে হাজারো বন্দীকে ক্ষমা ঘোষণা করেন খামেনি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম