ঢাকা ১০ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
চট্টগ্রামে শিশু ইরা মনি ধর্ষণচেষ্টা ও হত্যা মামলার আসামি বাবু শেখের মৃত্যুদণ্ড চেকপোস্টের সামনেই ডাকাতি, ৩০ লাখ টাকার স্বর্ণ লুট: জাপান যাওয়া হলো না প্রবাসী দম্পতির মাঠে কাজ করার সময় বজ্রপাতে কৃষকের মৃত্যু শিশু নিছামনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড কিশোরগঞ্জে থানা হাজতে আসামির ঝুলন্ত মরদেহ উদ্ধার হাম ও উপসর্গে মৃত্যু সাড়ে ৭ শ ছুঁইছুঁই পে-স্কেলের হিসাব মেলাতে হিমশিম খাচ্ছে সচিব কমিটি, আসছে বড় পরিবর্তন বাঁশখালীতে পানিবন্দি আট মাসের শিশুকে পাতিলে করে উদ্ধার দেশে যুক্ত হলো আরও ৩ নতুন উপজেলা, প্রজ্ঞাপন জারি বিশ্বের বসবাসের অযোগ্য শহরের তালিকায় ঢাকার অবস্থান বদলাতে হবে: প্রধানমন্ত্রী

ইরানের শাহ চেরাগ মাজারে ভয়াবহ বন্দুক হামলা

#

আন্তর্জাতিক ডেস্ক

১৪ আগস্ট, ২০২৩,  11:00 AM

news image

ইরানের দক্ষিণাঞ্চলীয় শহর শিরাজের একটি মাজারে এক বছরের মধ্যে দ্বিতীয়বারের মতো বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এই ঘটনায় একজন নিহত এবং ৮ জন গুরুতরভাবে আহত হয়েছে। আল জাজিরা জানিয়েছে, গতকাল (১৩ আগস্ট) রোববার স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় একজন বন্দুকধারী শাহ চেরাগ মাজারের দক্ষিণ গেট দিয়ে সেখানে প্রবেশ করে চারজনকে গুলি এবং একজনকে হত্যা করে।বন্দুকধারীর কাছে একটি অ্যাসল্ট রাইফেল এবং ২৪০টি গুলিসহ আটটি ম্যাগাজিন ছিল। পরে ঘটনাস্থল থেকে ওই হামলাকারীকে গ্রেপ্তার করা হয় ঘটনার একটি ভিডিওতে দেখা গেছে, লোকজন আতঙ্কে মাজারের বাইরে দৌড়াচ্ছে এবং তাদের দোকান বন্ধ করছে। এছাড়াও মাজারের দেয়াল ও জানালায় বুলেটের গর্ত এবং মাটিতে রক্ত দেখা গেছে। এর আগে ২৬ অক্টোবর ২০২২ সালে ইরানের ফারস প্রদেশে অবস্থিত এবং শিয়া ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ মাজারটিতে একই ধরনের হামলার ঘটনায় ১৩ জন নিহত এবং ৪০ জন আহত হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম