ঢাকা ২১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
অনুমতি না নিয়েই গাছ কর্তন, টেন্ডার ছাড়াই প্রাচীর নির্মাণের অভিযোগ সংবিধানের ৭০ অনুচ্ছেদে সংশোধনী আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন রাষ্ট্রপতি নির্বাচন: ভোট দিলেন প্রধানমন্ত্রী, স্পিকার ও বিরোধীদলীয় নেতা সুখী-সমৃদ্ধ কল্যাণমুখী নতুন বাংলাদেশ গড়ে উঠবে: মির্জা ফখরুল চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড হেলিকপ্টার দুর্ঘটনায় ইকুয়েডরের গোয়েন্দাপ্রধানসহ নিহত ৭ বঙ্গবন্ধুর বাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ: ড. ইউনূসসহ ২৭ জনের নামে মামলার আবেদন নতুন রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন কে, মত দিল আইন মন্ত্রণালয় কলকাতায় হোটেলে আগুন: ইজারাদারসহ গ্রেপ্তার ৩

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরাইলের যুদ্ধ ‘অবৈধ’: চীন

#

আন্তর্জাতিক ডেস্ক

০৬ মে, ২০২৬,  4:28 PM

news image

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের চালানো যুদ্ধকে অবৈধ বলে আখ্যা দিয়েছে চীন। বুধবার (৬ মে) বেইজিংয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে বৈঠকে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এ মন্তব্য করেন। হরমুজ প্রণালি ঘিরে যুক্তরাষ্ট্রের সঙ্গে তীব্র উত্তেজনার মধ্যে মঙ্গলবার (৫ মে) বেইজিং সফরে যান ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।বুধবার ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে চীনের পররাষ্ট্রমন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যে উত্তেজনা প্রশমনের প্রচেষ্টা অব্যাহত রাখতে চীন প্রস্তুত। তিনি জোর দিয়ে বলেন, ‘একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি অপরিহার্য। এই অঞ্চল একটি সংকটপূর্ণ সন্ধিক্ষণে রয়েছে, যেখানে উভয় পক্ষের মধ্যে সরাসরি বৈঠক প্রয়োজন।’ এসময় চীনের ‘দৃঢ় অবস্থানের’ জন্য, বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের নিন্দা করায় ধন্যবাদ জানান আরাঘচি। তিনি বলেন, বেইজিং ‘ইরানের ঘনিষ্ঠ বন্ধু হিসেবেই থাকবে’। আব্বাস আরাঘচি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যুদ্ধকে ‘একটি নির্লজ্জ আগ্রাসন এবং আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন’ হিসেবে উল্লেখ করেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আলোচনায় আমাদের বৈধ অধিকার ও স্বার্থ রক্ষায় সর্বাত্মক চেষ্টা করবে তেহরান। ইরান শুধু একটি ন্যায্য চুক্তি গ্রহণ করবে।’ এদিকে যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধের ‘আক্রমণাত্মক পর্যায়’ শেষ করেছে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। স্থানীয় সময় মঙ্গলবার (৫ মে) হোয়াইট হাউসে সাংবাদিকদের তিনি বলেন, ওয়াশিংটন তার ‘উদ্দেশ্য অর্জন করেছে’ এবং ইরানের বন্দরগুলোতে অবরোধ আরোপের মাধ্যমে ‘আত্মরক্ষার্থে’ কাজ করেছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন,  অপারেশন এপিক ফিউরি’ শেষ হয়েছে, যেমনটা প্রেসিডেন্ট (ট্রাম্প) কংগ্রেসকে জানিয়েছেন। আমরা অভিযানের ওই পর্যায়টি শেষ করেছি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম