ঢাকা ২১ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
দেশের প্রথম 'ক্যাশলেস কারাগার' চালু মুন্সিগঞ্জে স্বাস্থ্যকর্মী ও মিডওয়াইফদের বড় সুখবর দিল সরকার তিউনিশিয়ার জালে জাপানের এক হালি কুষ্টিয়ায় ট্রাক উল্টে নিহত ২ সুইজারল্যান্ডে পৌঁছেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট ৪৩ বছর বয়সে মা হচ্ছেন হলিউড অভিনেত্রী অ্যান হ্যাথাওয়ে আজ মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ২৭ লন্ডনে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৩ জন দেশের চার জেলায় বন্যার আভাস

ইরানের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ফের হামলা, যা বলল আইএইএ

#

আন্তর্জাতিক ডেস্ক

২৫ মার্চ, ২০২৬,  10:59 AM

news image

আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা (আইএইএ) জানিয়েছে, ইরান তাদেরকে অবহিত করেছে যে দেশটির বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রাঙ্গণে আবারও হামলার ঘটনা ঘটেছে। আইএইএ’র তথ্য অনুযায়ী, এই হামলায় বিদ্যুৎকেন্দ্রটির মূল স্থাপনায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি এবং সেখানে কর্মরত কোনো কর্মী হতাহতও হননি। বর্তমানে কেন্দ্রটির অবস্থা স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে ইরান। আইএইএ’র মহাপরিচালক রাফায়েল গ্রোসি চলমান সংঘাতের প্রেক্ষাপটে পারমাণবিক নিরাপত্তা ঝুঁকি এড়াতে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান পুনর্ব্যক্ত করেছেন। উল্লেখ্য, ইরানের দক্ষিণাঞ্চলীয় শহর বুশেহরে অবস্থিত দেশটির একমাত্র কার্যকর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটি গত সপ্তাহেও হামলার শিকার হয়েছিল। তবে তখনও কোনো হতাহতের ঘটনা বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। সূত্র : বিবিসি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম