ঢাকা ২৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার তারিখ পরিবর্তন বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী বিএনপির নাম ভাঙিয়ে অপকর্ম করলে কঠোর পদক্ষেপ: রিজভী বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি ডুবে যাচ্ছে ভারত, এবার ফারাক্কার সব গেইট খুলে দিতে চান বিহারের মুখ্যমন্ত্রী নিষিদ্ধ সংগঠন ছাড়া সভা-সমাবেশ করার অধিকার সবার আছে: আইনমন্ত্রী সাতক্ষীরায় গণপূর্ত কর্মচারীদের অবস্থান কর্মসূচি নুসরাত হত্যা: ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, ৪ জনের যাবজ্জীবন

ইরানের পক্ষ নিয়ে কঠোর অবস্থানে সৌদি আরব

#

আন্তর্জাতিক ডেস্ক

১৫ জানুয়ারি, ২০২৬,  2:46 PM

news image

যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক অভিযানের সতর্কতার মধ্যে সৌদি আরব ইরানকে জানিয়েছে যে, তেহরানের বিরুদ্ধে কোনো হামলায় তারা তাদের আকাশসীমা বা ভূখণ্ড ব্যবহারের অনুমতি দেবে না। বুধবার (১৪ জানুয়ারি) সৌদি সরকারের ঘনিষ্ঠ দুটি সূত্র সংবাদ সংস্থা এএফপিকে এ তথ্য জানিয়েছে। খবর ডেইলি সাবাহ’র। সূত্রগুলো জানায়, যুক্তরাষ্ট্র ইরানে চলমান বিক্ষোভ দমনে সরকারের কঠোর অভিযানের জবাবে পদক্ষেপ নিতে পারে–এমন সতর্কতা দেয়ার পরই এই বার্তা ইরানকে পৌঁছে দেয়া হয়। এদিকে তেহরান বলেছে, নতুন কোনো হামলা হলে তারা যুক্তরাষ্ট্রের সামরিক ও নৌ সম্পদের ওপর আঘাত হানবে।  সৌদি সামরিক বাহিনীর ঘনিষ্ঠ একটি সূত্র এএফপিকে বলেন, ‘সৌদি আরব সরাসরি তেহরানকে জানিয়েছে যে তাদের বিরুদ্ধে নেয়া কোনো সামরিক অভিযানের অংশ তারা হবে না এবং সে উদ্দেশে সৌদি ভূখণ্ড বা আকাশসীমা ব্যবহার করতে দেয়া হবে না। বার্তাটি ইরানের কাছে পৌঁছে দেয়া হয়েছে বলে নিশ্চিত করেছে সরকারের ঘনিষ্ঠ আরেকটি সূত্র। প্রসঙ্গত, সৌদিসহ মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি আছে যুক্তরাষ্ট্রের। সূত্র: ডেইলি সাবাহ

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম