ঢাকা ২২ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
অনুমতি না নিয়েই গাছ কর্তন, টেন্ডার ছাড়াই প্রাচীর নির্মাণের অভিযোগ সংবিধানের ৭০ অনুচ্ছেদে সংশোধনী আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন রাষ্ট্রপতি নির্বাচন: ভোট দিলেন প্রধানমন্ত্রী, স্পিকার ও বিরোধীদলীয় নেতা সুখী-সমৃদ্ধ কল্যাণমুখী নতুন বাংলাদেশ গড়ে উঠবে: মির্জা ফখরুল চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড হেলিকপ্টার দুর্ঘটনায় ইকুয়েডরের গোয়েন্দাপ্রধানসহ নিহত ৭ বঙ্গবন্ধুর বাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ: ড. ইউনূসসহ ২৭ জনের নামে মামলার আবেদন নতুন রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন কে, মত দিল আইন মন্ত্রণালয় কলকাতায় হোটেলে আগুন: ইজারাদারসহ গ্রেপ্তার ৩

ইরানের নৌশক্তি পুরোপুরি ধ্বংস হয়নি: পেন্টাগন

#

আন্তর্জাতিক ডেস্ক

০২ মে, ২০২৬,  11:07 AM

news image

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগনের জয়েন্ট চিফস অফ স্টাফের চেয়ারম্যান ড্যান কেইন বলেছেন, ইরানের নৌশক্তি পুরোপুরি ধ্বংস করা সম্ভব হয়নি। ড্যান কেইন বলেন, “ইরানি নৌবাহিনী পুরোপুরি পরাজিত হওয়ার দাবি করার পরও কিছু দ্রুতগামী আক্রমণকারী বোট এখনও হরমুজ প্রণালিতে সক্রিয় রয়েছে। ইরানের কাছে এখনও ছোট ও উচ্চগতিসম্পন্ন নৌযান রয়ে গেছে।” মার্কিন প্রতিনিধি পরিষদের (হাউজ অফ রিপ্রেজেন্টেটিভস) অ্যাপ্রোপ্রিয়েশনস কমিটির এক শুনানিতে তিনি বলেন, ‘ইরানের কাছে এখনো ছোট ও অত্যন্ত দ্রুতগতিসম্পন্ন কিছু যুদ্ধযান রয়ে গেছে।’ এর আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান যুদ্ধ নিয়ে একাধিক জোরালো বক্তব্য দিয়েছিলেন। তিনি দাবি করেছিলেন, মার্কিন বাহিনী ইরানের ১৫৯টি জাহাজ ডুবিয়ে দিয়েছে এবং দেশটির নৌবাহিনী কার্যত অকার্যকর হয়ে পড়েছে। এমনকি অবশিষ্ট সামরিক সক্ষমতাও ধ্বংস করার অঙ্গীকার করেছিলেন তিনি। কিন্তু পেন্টাগনের নতুন তথ্য ট্রাম্পের সেই দাবিকে নাকচ করে দিল। সূত্র: মিডল ইস্ট মনিটর

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম