ঢাকা ৩০ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
ব্রাজিলিয়ানরা বাংলাদেশকে ভালোবাসে, বললেন আলিসন শেখ হাসিনার বক্তব্য প্রচার না করার আহ্বান তথ্য উপদেষ্টার শ্যামনগরে সমন্বিত পানি সম্পদ ও বর্জ্য ব্যবস্থাপনায় দক্ষতা বাড়াতে প্রশিক্ষণ কর্মশালা মানবতাবিরোধী অপরাধে ইনুর ১০ বছরের কারাদণ্ড রাজধানীতে আরও ১৯ এআই ক্যামেরা চালু, এ পর্যন্ত মামলা দেড় হাজার স্বাস্থ্যখাত ঢেলে সাজাচ্ছে সরকার, বিনামূল্যে প্রাথমিক সেবা পাবে তৃণমূলের মানুষ দেশের ১১ ভাগ মানুষ আর্সেনিক দূষণের ঝুঁকিতে রয়েছে : মির্জা ফখরুল বেতন বঞ্চিত শিক্ষকদের সুখবর দিলেন শিক্ষামন্ত্রী রাজধানীর জলাবদ্ধতা নিরসনে যেসব পদক্ষেপ নিচ্ছে সরকার বুধবার ‘ব্যাংক হলিডে’, বন্ধ থাকবে লেনদেন

ইরানের দক্ষিণাঞ্চলে আকস্মিক বন্যায় ২২ জনের প্রাণহানি

#

আন্তর্জাতিক ডেস্ক

২৪ জুলাই, ২০২২,  10:31 AM

news image

ইরানে আকস্মিক বন্যায় অন্তত ২২ জনের প্রাণহানি ঘটেছে। প্রবল বৃষ্টিপাতের পর সে দেশের দক্ষিণাঞ্চলে সৃষ্ট বন্যায় প্রাণহানির ঘটনাটি ঘটে। রয়টার্স জানিয়েছে, ইরানের দক্ষিণাঞ্চলীয় ফারস প্রদেশে ভারী বৃষ্টির কারণে আকস্মিক বন্যা হয়েছে। এ ঘটনায় ২২ জন প্রাণ হারিয়েছেন। ফারস প্রদেশের সংকট ব্যবস্থাপনা বিভাগের প্রধান খলিল আবদুল্লাহি বলেছেন, আকস্মিক বন্যায় অন্তত একজন নিখোঁজ রয়েছেন। বন্যায় ১৫টি গাড়ি ডুবে গেছে এবং আরও ৫৫ জনকে উদ্ধার করা হয়েছে। ফারস প্রদেশের গভর্নর রবিবার শোক দিবস পালনের ঘোষণা দিয়েছেন। আলজাজিরা জানিয়েছে, ইরানে আকস্মিক বন্যায় অন্তত ২২ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় রেড ক্রিসেন্ট সোসাইটির কর্মকর্তারা। ওই কর্মকর্তারা জানিয়েছেন, প্রাদেশিক রাজধানী শিরাজ থেকে ১৭৪ কিলোমিটার পূর্বে ইস্তাহবান শহরে ১৫০ জন জরুরি কর্মী এবং আকাশপথে দায়িত্বপালন করা পৃথক একটি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে।

সূত্র: রয়টার্স, ফ্রান্স টোয়েন্টিফোর।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম