ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুন, নিহত ৭ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি বেকারত্ব কমাতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম রিমান্ডে ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

ইরানের খুজেস্তানে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৭

#

আন্তর্জাতিক ডেস্ক

০২ সেপ্টেম্বর, ২০২৬,  10:57 AM

news image

ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় খুজেস্তান প্রদেশে তিনটি স্থানে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও আটজন আহত হয়েছেন। খবর আল-জাজিরার।


ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনার প্রতিবেদনে বলা হয়েছে, প্রদেশটির নিরাপত্তাবিষয়ক উপ-গভর্নর হতাহতের এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, খুজেস্তানের তিনটি পৃথক স্থানে এসব হামলা চালানো হয়। এতে সাতজনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন আরও আটজন।


এর আগে, হরমুজ প্রণালীর সঙ্গে লাগোয়া হরমুজগান প্রদেশে একটি বিয়ের অনুষ্ঠানে মিসাইল হামলায় চারজন নিহত হয়। যারমধ্যে এক শিশুও আছে।


এছাড়াও ইরানের বিভিন্ন স্থানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র দাবি করেছে, ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড হরমুজে চলাচল করা জাহাজ ও যুক্তরাষ্ট্রের সেনাদের ওপর হামলার চেষ্টা করছিল। তাই তাদের থামাতে নতুন করে হামলা চালানো হয়েছে।


ইরান এরপর মার্কিন অবকাঠামো লক্ষ্য করে জর্ডান, বাহরাইন ও কুয়েতে হামলা চালিয়েছে। এছাড়া বিয়ের অনুষ্ঠানে চারজনকে হত্যা করায় ইরাকেও মার্কিন সেনাদের ওপর হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে বিপ্লবী গার্ড।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম