ঢাকা ০৫ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
নতুন নির্বাচিত এমপিদেরকে সাবেক স্পিকারের শপথ পড়ানোর সুযোগ নেই: আইন উপদেষ্টা এবার আইয়ুব বাচ্চু ও ববিতাসহ ১০ জন পাচ্ছেন একুশে পদক ঢাকায় তারেক রহমানের জনসভা রোববার রাষ্ট্রপতির কাছে পে-কমিশন চেয়ারম্যানের প্রতিবেদন পেশ ভোলায় কোস্ট গার্ডের অভিযানে আটক -১ পল্লবীতে দুই শিশুসহ একই পরিবারের ৪ জনের মরদেহ উদ্ধার শিশু আয়ানের মৃত্যু: দুই বছর পর অবশেষে আদালতে চার্জশিট দাখিল দুর্নীতিবাজদের গলায় হাত দিয়ে লুটের টাকা উদ্ধার করা হবে: ডা. শফিকুর রহমান ভোটের দিন মেট্রোরেল চলবে নির্বাচনের পর অন্তর্বর্তী সরকারের পরিকল্পনা স্পষ্ট করলেন উপ-প্রেস সচিব

ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা যুক্তরাষ্ট্রের

#

আন্তর্জাতিক ডেস্ক

০৬ ফেব্রুয়ারি, ২০২২,  10:39 AM

news image

বেসামরিক পরমাণু প্রকল্পে ইরানকে সহযোগিতায় অন্য দেশগুলোকে সুযোগ করে দিতে তেহরানের ওপর দেওয়া নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। শিগগিরই এই সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছে মার্কিন প্রশাসন। এদিকে, যুক্তরাষ্ট্রের এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ইরান। ২০১৫ সালে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, রাশিয়া ও চীনের সঙ্গে পরমাণু প্রকল্প নিয়ন্ত্রণ চুক্তি জয়েন্ট কম্প্রিহেনসিভ প্ল্যান অব অ্যাকশন ‘জ্যাকোপা’ স্বাক্ষর করে ইরান। জ্যাকোপার শর্ত ছিলো,

ইরান পরমাণু প্রকল্প থেকে সরে আসবে এবং এর পরিবর্তে দেশটির বিরুদ্ধে যেসব আন্তর্জাতিক নিষেধাজ্ঞা রয়েছে পর্যায়ক্রমে তা প্রত্যাহার করে নেয়া হবে। দেশগুলোর মধ্যে স্বাক্ষরিত পরমাণু চুক্তির বিষয়ে ইরান-যুক্তরাষ্ট্রের পরোক্ষ আলোচনা যখন চূড়ান্ত পর্যায়ে তখনই ওয়াশিংটন নিষেধাজ্ঞায় ছাড় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। স্থানীয় সময় শুক্রবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক জেষ্ঠ্য কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে। ইরানের প্রতিনিধিদলের সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচনা আরও এগিয়ে নিতেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন ওই মার্কিন কর্মকর্তা। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই এটি কার্যকর করা হবে বলেও মন্তব্য করেন তিনি। এই ছাড়ের কারণে রাশিয়া, চীন ও ইউরোপের প্রতিষ্ঠানগুলো ইরানের বেসামরিক পরমাণু প্রকল্পে কাজ করতে পারবে, যার ফলে পরমাণু স্থাপনাগুলোকে অস্ত্র নির্মাণে ব্যবহার করা ইরানের পক্ষে কষ্টসাধ্য হয়ে দাঁড়াবে বলে মনে করছে যুক্তরাষ্ট্র।এদিকে বেসামরিক পরমাণু প্রকল্পে ইরানকে সহযোগিতায় অন্য দেশগুলোকে সুযোগ করে দিতে তেহরানের ওপর দেওয়া নিষেধাজ্ঞা তুলে নেয়ার ঘোষণাকে স্বাগত জানিয়েছে ইরান। স্থানীয় সময় শনিবার এক বিবৃতিতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে স্বাগত জানালেও শুধু কাগজে কলমে নয় সত্যিকার অর্থে এর বাস্তবায়ন করাকেই সবচেয়ে জরুরি বলে মন্তব্য করেছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম