ঢাকা ২৬ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভয়ংকর রূপে ডেঙ্গু, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচও’র সতর্কবার্তা পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণের পর সমাবর্তন ঘোষণার হিড়িক, কোন বিশ্ববিদ্যালয়ে কবে ককটেল ফোটালেই ৫ হাজার টাকা, যোগাযোগে ভারতীয় নম্বর: ডিবি মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য পুলিশের ১২ নির্দেশনা ট্রলারের ইঞ্জিন বিকল, উত্তাল সাগরে ১৮ জেলে পাঁচ দিন ধরে নিখোঁজ নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর ফিলিস্তিনিদের জন্য ১০০ মিলিয়ন ডলার সহায়তার অঙ্গীকার কানাডার

ইরানের ইসলামিক বিপ্লবী গার্ডের গোয়েন্দাপ্রধান ও দুই জেনারেল নিহত

#

আন্তর্জাতিক ডেস্ক

১৬ জুন, ২০২৫,  5:04 PM

news image

দখলদার ইসরায়েলের হামলায় ইরানের চৌকস ইসলামিক বিপ্লবী গার্ডের (আইআরজিসি) গোয়েন্দাপ্রধান ও সামরিক বাহিনীর দুই জেনারেল নিহত হয়েছেন। রবিবার তাদের হত্যা করে ইসরায়েল। খবর ইরানি বার্তাসংস্থা তাসনিম নিউজের। প্রতিবেদনে বলা হয়েছে, আইআরজিসিরি গোয়েন্দাপ্রধান মোহাম্মদ কাজেমি এবং তার সহকারী হাসান মোহাকিক ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছেন। তাদের লক্ষ্য করে রাজধানী তেহরানে হামলা চালানো হয়। অপর জেনারেলের নাম মোহসেন বাঘারি। এর আগে যুদ্ধাপরাধে অভিযুক্ত ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে ইরানের বিপ্লবী গার্ডের প্রধানকে হত্যার তথ্য জানান। তিনি বলেন, আমি আপনাকে জানাচ্ছি আমরা তাদের প্রধান গোয়েন্দা কর্মকর্তা ও তার সহকারীকে তেহরানে হত্যা করেছি। এরআগে গত শুক্রবার ভোরে ইরানে আকস্মিক হামলা চালায় দখলদার ইসরায়েল। ওইদিনই ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান, ইসলামিক বিপ্লবী গার্ডের প্রধান এবং বিমানবাহিনীর প্রধানসহ অন্তত ছয় জ্যেষ্ঠ কমান্ডারকে হত্যা করে তারা। আর গতকাল রবিবার বিপ্লবী গার্ডের গোয়েন্দা প্রধান ও তার সহকারী হত্যাকাণ্ডের শিকার হলেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম