ঢাকা ২৬ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভয়ংকর রূপে ডেঙ্গু, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচও’র সতর্কবার্তা পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণের পর সমাবর্তন ঘোষণার হিড়িক, কোন বিশ্ববিদ্যালয়ে কবে ককটেল ফোটালেই ৫ হাজার টাকা, যোগাযোগে ভারতীয় নম্বর: ডিবি মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য পুলিশের ১২ নির্দেশনা ট্রলারের ইঞ্জিন বিকল, উত্তাল সাগরে ১৮ জেলে পাঁচ দিন ধরে নিখোঁজ নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর ফিলিস্তিনিদের জন্য ১০০ মিলিয়ন ডলার সহায়তার অঙ্গীকার কানাডার

ইরানের আইআরজিসি’র ওপর নতুন মার্কিন নিষেধাজ্ঞা

#

আন্তর্জাতিক ডেস্ক

০৩ ফেব্রুয়ারি, ২০২৪,  4:48 PM

news image

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস বা আইআরজিসি’র ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করল মার্কিন যুক্তরাষ্ট্র। গত সপ্তাহে জর্ডানে সিরিয়া সীমান্তবর্তী মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলায় তিন সৈন্য নিহত ও ৪০ জনের বেশি আহত হওয়ার প্রতিশোধ নিতে শুক্রবার ইরাক ও সিরিয়ায় সাতটি ইরানি স্থাপনার ৮৫ লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালায় মার্কিন বাহিনী। এরপরই প্রেসিডেন্ট জো বাইডেন নতুন এই নিষেধাজ্ঞা অনুমোদন করেন। মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্ট এক বিবৃতিতে বলেছে, এই নিষেধাজ্ঞাগুলো আইআরজিসি’র সাইবার-ইলেক্ট্রনিক কমান্ডের ছয় কর্মকর্তা এবং ইরানের ব্যালিস্টিক মিসাইল এবং ড্রোন কর্মসূচির জন্য উপকরণ সরবরাহকারী ইরান ও হংকং-ভিত্তিক সরবরাহকারীদের একটি নেটওয়ার্ককে লক্ষ্য করে দেওয়া হয়েছে। এদিকে, মার্কিন প্রসিকিউটররাও ঘোষণা করেছেন, তারা আইআরজিসি’র অভিজাত বাহিনী কুদস ফোর্সকে অর্থায়নের জন্য ব্যবহৃত তেলপাঁচারের স্কিম থেকে ১০৮ মিলিয়ন ডলার জব্দ করেছে। সূত্র: আল জাজিরা

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম