ঢাকা ২৬ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ফ্যাসিবাদীদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা, পুলিশকে স্বরাষ্ট্রমন্ত্রী বনানীতে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা মধ্যরাতে স্বাস্থ্যকেন্দ্রে শত শত মুখোশধারীর হামলা বাসে উচ্চ শব্দে গান বাজালেই গুনতে হবে শত শত ডলার সোনারগাঁয়ে মেঘনা নদীতে ট্রলার ডুবি: একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার, নিখোঁজ-১ জ্বালানি তেলের উত্তাপ বাজারে দেরিতে ডেঙ্গু পরীক্ষা করায় বাড়ছে ঝুঁকি মালয়েশিয়া সফর শেষে দেশে ফিরেছেন চিফ হুইপ জার্মানির সংসদের নিম্নকক্ষে জ্বালানি-কর ছাড়ের অনুমোদন

ইরাক-সিরিয়ায় মার্কিন ঘাঁটিতে হামলায় ৪৫ সেনা আহত: পেন্টাগন

#

আন্তর্জাতিক ডেস্ক

০৮ নভেম্বর, ২০২৩,  4:38 PM

news image

সিরিয়ার ‘আত্তানাফ’ ও ইরাকের ‘আইন আল-আসাদ’ সামরিক ঘাঁটিতে সাম্প্রতি হামলায় ৪৫ মার্কিন সেনা আহত হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দফতর পেন্টাগন এ তথ্য জানিয়েছে। পেন্টাগনের একটি সূত্রের বরাত দিয়ে এনবিসি নিউজ জানিয়েছে, পশ্চিম এশিয়ায় (মধ্যপ্রাচ্য) মার্কিন ঘাঁটিতে হামলার কারণে আহত মার্কিন সেনাদের মধ্যে ২৪ জন মস্তিষ্কের ট্রমায় আক্রান্ত হয়েছে। তাদেরকে চিকিৎসকের তত্ত্বাবধানে রাখা হয়েছে। পেন্টাগনের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল প্যাট্রিক রাইডার বলেছেন, গত ১৭ অক্টোবর থেকে এ পর্যন্ত ইরাক ও সিরিয়ায় অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোতে ৩৮ দফা হামলা হয়েছে। গাজায় বর্বর আগ্রাসন বন্ধের দাবিতে ইরাকের ইসলামি প্রতিরোধ সংগঠনগুলো ইরাকের পাশাপাশি সিরিয়ায় অবস্থিত মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়ে আসছে। এসব হামলার কারণে গত এক সপ্তাহে যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষ ইরাকে মোতায়েন সামরিক ও বেসামরিক কর্মকর্তা-কর্মচারীদের দুই-তৃতীয়াংশকে সেদেশ থেকে সরিয়ে নিয়েছে। সূত্র: এনবিসি নিউজ

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম