ঢাকা ১৫ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে ঢাকা বোর্ডের সামনে শিক্ষার্থীদের অবস্থান পদার্থবিজ্ঞানের ভুল প্রশ্নে পূর্ণ নম্বর পাবে পরীক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী পরকীয়ার জেরে স্বামীকে হত্যা: স্ত্রী-প্রেমিকসহ ৪ জনের যাবজ্জীবন ‘চট্টগ্রাম ছাড়া সব বোর্ডে পরীক্ষা চলবে’ ১৬ জুলাই খুলে দেওয়া হবে বান্দরবানের সব পর্যটনকেন্দ্র হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু কাতারের উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকার সরকার চায় শেখ হাসিনা দেশে ফিরে আসুক : প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জুনে সড়ক দুর্ঘটনায় ৪৬৩ জনের মৃত্যু ১৫ মাস বয়সী শিশুদের ১ আগস্ট থেকে টাইফয়েডের টিকা দেয়া হবে

ইরাকে বিয়ের অনুষ্ঠানে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত শতাধিক

#

আন্তর্জাতিক ডেস্ক

২৭ সেপ্টেম্বর, ২০২৩,  10:51 AM

news image

ঘটনাটি ঘটেছে ইরাকে। দেশটির উত্তরাঞ্চলে একটি বিয়ের অনুষ্ঠানে ভয়াবহ এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে শতাধিক প্রাণহানি ঘটেছে। এই ঘটনায় আহত হয়েছে আরো কমপক্ষে ১৫০ জন। স্থানীয় গণমাধ্যমে প্রাথমিকভাবে দাবি করা হয়েছিল অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে বর-কনেও রয়েছে। পরবর্তীতে জানা যায়, তারা দু’জনই বেঁচে আছে। তবে দগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। নিনেভেহ প্রদেশের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে গণমাধ্যমের প্রতিবেদন থেকে আরও জানা গেছে, স্থানীয় সময় মঙ্গলবার দিবাগত রাত পৌনে ১১টার দিকে ইরাকে উত্তরাঞ্চলীয় নিনেভেহ প্রদেশের আল-হামাদানিয়া জেলায় এই ঘটনা ঘটে। এদিকে নিনেভেহ প্রদেশের ডেপুটি গভর্নর হাসান আল-আলাক ১১৩ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তবে রাষ্ট্রীয় গণমাধ্যমে মৃতের সংখ্যা কমপক্ষে ১০০ বলে জানিয়েছে এবং ১৫০ জন আহত হয়েছে। ইরাকের প্রতিরক্ষা মন্ত্রণালয় তাদের প্রাথমিক প্রতিবেদনে জানিয়েছে, অনুষ্ঠান চলাকালীন  আতশবাজি জ্বালানোর পর হলে অগ্নিকাণ্ডের সূত্রপাত্র হয়। ইরাকের বেসামরিক প্রতিরক্ষা অধিদফতর জানিয়েছে, ভবনের দাহ্য গ্যাসের কারণেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। সূত্র: আল জাজিরা, রয়টার্স, সিএনএন, বিবিসি

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম