ঢাকা ২৩ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
গ্যাসের অভাবে বন্ধ আশুগঞ্জ সার কারখানা, নষ্ট হচ্ছে যন্ত্রপাতি ‘পিংক বাস’ সার্ভিসে এবার এলো ই-টিকিটিং সেবা মিয়ানমারে বৌদ্ধ বিহারে বিমান হামলায় নিহত ১৪ রংপুরে একই পরিবারের চার সদস্যের মরদেহ উদ্ধার, আটক ৩ ইনিংস ব্যবধানে ২ দিনেই ম্যাকাই টেস্ট হারল বাংলাদেশ নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বঙ্গভবনে রাষ্ট্রপতিকে গার্ড অব অনার প্রদান কুয়েতে ভিসা নিয়ে নতুন নিয়ম, আর মিলবে না বিশেষ সুবিধা সচিবালয়ে প্রথমবার অফিস করছেন তথ্যমন্ত্রী আন্দালিব পার্থ, ফুল দিয়ে বরণ রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুলকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন

ইরাকের বন্দরে তেলবাহী ট্যাংকারে হামলায় নিহত ১

#

আন্তর্জাতিক ডেস্ক

১২ মার্চ, ২০২৬,  10:32 AM

news image

ইরাকের আল-ফাও বন্দরে দুটি বিদেশি তেলবাহী ট্যাংকারে হামলার ঘটনায় একজন নাবিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৩৮ জনকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন দেশটির সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল সাদ মান। তিনি জানান, দুটি তেলবাহী ট্যাংকারে কাপুরুষোচিত নাশকতামূলক কর্মকাণ্ড চালানো হয়েছে। হামলাটি ইরাকের জলসীমার অভ্যন্তরে সংঘটিত হয়েছে, যা ইরাকের সার্বভৌমত্বের লঙ্ঘন। প্রতিবেদনে বলা হয়, হামলার ফলে জাহাজ দুটিতে আগুন ধরে যায় এবং দ্রুত জরুরি উদ্ধার তৎপরতা শুরু করা হয়। এদিকে, ইরাকি একজন নিরাপত্তা কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানান, প্রাথমিক তদন্তে ইঙ্গিত পাওয়া গেছে, ইরাকি জলসীমায় এই হামলার পেছনে ইরানের বিস্ফোরক বোঝাই নৌযান দায়ী। তবে এ ব্যাপারে বিস্তারিত তদন্ত চলছে বলে জানা গেছে। যুক্তরাজ্যের সামুদ্রিক পর্যবেক্ষণ সংস্থা জানায়, তেলবাহী ট্যাংকারে হামলার খবর তারা পেয়েছে। ইরাকের রাষ্ট্রীয় তেল বিপণন সংস্থা এই ঘটনার জন্য ‘গভীর দুঃখ’ প্রকাশ করেছে। হামলার পর তেল বন্দরগুলেরা কার্যক্রম বন্ধ করে দেওয়ার কথা জানিয়েছে ইরাকি কর্তৃপক্ষ। এর আগে, বুধবার ওমান উপকূল থেকে প্রায় ১৩ নটিক্যাল মাইল (২৪ কিলোমিটার) দূরে হরমুজ প্রণালিতে একটি থাই পতাকাবাহী জাহাজে হামলার ঘটনায় ২০ জন নাবিককে উদ্ধার করেছিল ওমানের নৌবাহিনী। সূত্র : বিবিসি

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম